বোর্ড রাজনীতি: রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জোর ধাক্কা খেলেন ললিত মোদী
রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে নাগৌর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়শনকে সাসপেন্ড করেছে বলে খবর। এই নাগৌর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনেরই প্রেসিডেন্ট ললিত মোদী।
আইপিএল-এর একসময়ের 'হত্তাকত্তা' ছিলেন ললিত মোদী। তবে একেরপর এক কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়ে এখন আর ভারতীয় ক্রিকেটের ফ্রেমেই ধরা পড়েন না মোদী। এরসঙ্গে আরও জোর ধাক্কা দিল রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা অ্যাসোসিয়েশন থেকে নাগৌর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়শনকে সাসপেন্ড করেছে বলে খবর।

এই নাগৌর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনেরই প্রেসিডেন্ট ললিত মোদী।মনে করা হচ্ছে এর দ্বারা BCCI কে খুশি করতে চাইছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। কারণ বিগত বহু কারণে ললিত মোদীর জন্য বিসিসিআইয়ের খারাপ নজরে পড়ে গিয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। মূলত আর্থিক তছরূপের মতো বহু ঘটনার জেরে, বিসিসিআইয়ের কাছ থেকে আর্থিক অনুদান বন্ধ হয়ে গিয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের।
সেই অনুদান যাতে বিসিসিআই আবার চালু করে, তার জন্যই এই ক্রিকেট বোর্ডের কূটনৈতিক চাল এই পদক্ষেপ। এমনটাই ধারনা ওয়াকিবহাল মহলের। এছাড়াও ললিত মোদী ঘনিষ্ঠ বহু ব্যক্তিত্বকেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে কাটছাঁট করা হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications