জোফরা 'ফিউরিয়াস' আর্চারের বিষাক্ত পাঁচ বাউন্সার, দেখুন ভিডিও

আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাসেই বল হাতে সুনাম অর্জন করে নিয়েছেন জোফরা আর্চার। ক্যারিবিয়ান এই পেসার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলে বাইশ গজ কাঁপাচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাসেই বল হাতে সুনাম অর্জন করে নিয়েছেন জোফরা আর্চার। ক্যারিবিয়ান এই পেসার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলে বাইশ গজ কাঁপাচ্ছেন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতার পর এবার টেস্ট অভিষেকে বিশ্বের দু'নম্বর ব্যাটসম্যান স্মিথকে ধরাশায়ী করলেন আর্চার। তাঁর বিষাক্ত বাউন্সারগুলো ব্যাটসম্যানদের কাছে ক্রমেই বিপজ্জনক হয় উঠছে। একনজরে দেখে নেওয়া যাক, আর্চারের এমন পাঁচ বিধ্বংসী বাউন্সার

টেস্ট অভিষেক স্মিথকে ছিটকে দিলেন আর্চার

লর্ডস টেস্টে স্টিভ স্মিথকে হাসপাতালে পাঠিয়ে ছেড়েছেন আর্চার। তাঁর বিষাক্ত বাউন্সারে প্রথমে হাতে চোট পেয়েছিলেন স্মিথ। পরে জোফরার বাউন্সার স্মিথের মাথায় আছড়ে পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। পরে মাথার স্ক্যানের জন্য হাসপাতালে ছুটতে হয়েছিল।এরপর আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। চোট পুরোপুরি না সারলে স্মিথের তৃতীয় টেস্টে ফেরার কোনও সম্ভাবনা নেই।

বিশ্বকাপে অ্যালেক্স ক্যারির থুতনি ফাটিয়ে দেন আর্চার

বিশ্বকাপ সেমিফাইনালে বিষাক্ত বাউন্সারে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির থুতনি ফাটিয়ে দিয়েছিলেন। আর্চারের বাউন্সার ক্যারির মুখে আছড়ে পড়লে থুতনি ফেটে রক্ত ঝরতে শুরু করেছিল।

হাশিম আমলাকে বাউন্সার

হাশিম আমলাকে বাউন্সার

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জোফরা আর্চারের বিষাক্ত বাউন্সারে কপালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান হাসিম আমলা। পরে এক ম্যাচ বিশ্রামে ছিলেন আমলা।

ধোনি বনাম আর্চার

ধোনি বনাম আর্চার

আইপিএলে চেন্নাই বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে ধোনিকে বাউন্সারে বেসামাল করেছিলেন জোফরা আর্চার।

মার্নাস লাবুসচাগনের বিরুদ্ধে আর্চার

লর্ডস টেস্টে শুধু স্মিথকেই নয়,অস্ট্রেলিয়ার হয়ে স্মিথের পরিবর্ত ব্যাটসম্যান মার্নাস লাবুসচাগনেকেও বাউন্সারে ধরাশায়ী করেন আর্চার। এবার অবশ্য ব্যাটসম্যানকে কোনও ধরনের বিপদের মুখে পড়তে হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+