করোনার মাঝে খারাপ খবর! অমূল্য সম্পদ হারিয়ে পাগলপ্রায় অবস্থা তারকা ক্রিকেটারের

করোনার মাঝে খারাপ খবর! অমূল্য সম্পদ হারিয়ে পাগলপ্রায় অবস্থা তারকা ক্রিকেটারের

লকডাউনে বিশ্বজুড়ে উদ্বেগ। ভাইরাসের সংক্রমণে করাল গ্রাস থেকে বাঁচতে সবাই এখন সতর্ক, গৃহবন্দি! আর এই গৃহবন্দি অবস্থায় অন্য এক নতুন উদ্বেগের কারণে পাগলপ্রায় অবস্থা জোফরা আর্চারের।

করোনা নয় এই উদ্বেগে পাগলপ্রায় আর্চার

করোনা নয় এই উদ্বেগে পাগলপ্রায় আর্চার

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতানো তারকা ক্রিকেটার করোনা লকডাউনের মাঝে নিজের অমূল্য সম্পদ হারিয়ে বাড়িতে সারাদিন খুঁজে চলেছেন বলে জানিয়েছেন। করোনায় ক্রিকেটাররা যখন ইনস্টাগ্রাম ভিডিওতে সতীর্থদের সঙ্গে আড্ডা বা ফিটনেস ভিডিওতে মজে, তখন হারানো সম্পদ খুঁজতে দিনরাত এক করে দিচ্ছেন আর্চার।

কী হারিয়েছেন জোফরা

কী হারিয়েছেন জোফরা

২০১৯ সালে ঘরের মাঠে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। বল হাতে টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারি হন। সেই সঙ্গে ইংল্যান্ডকে বিশ্বকাপ ট্রফি দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেই সুপার ওভার ক্রিকেট ফ্যানেরা কী করেই বা ভুলতে পারেন। ঠিকানা লেখা কিছু ইয়র্কার আর নিয়ন্ত্রিত বাউন্সার। বিশ্বকাপ জুড়ে ক্রিকেট দুনিয়ার তারকা ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলেছিলেন জোফরা। বিশ্বকাপের এমন সাফল্যে ট্রফি জেতায় যে মেডেলটি তিনি পান, সেটাই এখন হারিয়েছেন বলে মনে করছেন জোফরা।

বিশ্বকাপের মেডেল কোথায় রেখেছিলেন আর্চার

বিশ্বকাপের মেডেল কোথায় রেখেছিলেন আর্চার

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই পেসার মেডেলটি হারিয়ে ফেলেছেন বলে মনে করছেন। যেকোনও ক্রিকেটারের কাছে এটি অমূল্য সম্পদ। জোফরা বলেছেন,'একজন আমাকে একটি ছবি উপহার দিয়েছিল। ওটা দেওয়ালে টাঙিয়ে রাখি। তার উপরই বিশ্বকাপ জিতে পাওয়া মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম।'

কীভাবে হারাল মেডেল

কীভাবে হারাল মেডেল

প্রসঙ্গত আর্চার জানিয়েছেন সম্প্রতি তিনি বাড়ি পাল্টেছেন। অন্য বাড়িতে ওঠার পর থেকেই আর্চার তাঁর দামি মেডেলটা পাচ্ছেন না। আর এই বাড়ি বদলানোর সময়ই তাঁর মেডেল হারিয়েছে বলে আর্চারের অনুমান।'

খুঁজলেই পাবেন আশায় আর্চার

খুঁজলেই পাবেন আশায় আর্চার

তবে মেডেল খুঁজে না পেলেও বাড়িতেই রয়েছে, চুরি হয়নি মনে করছেন বিশ্বজয়ী ক্রিকেটার। মনসংযোগ দিয়ে খুঁজলে ঐ মেডেল তিনি শীঘ্রই পেয়ে যাবেন মনে করছেন আর্চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+