T20 World Cup: চ্যাম্পিয়ন ইংল্যান্ডের দল ঘোষণা, চোট কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন তারকা পেসারের
টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ইংল্যান্ড দল। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নরা ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে। সব থেকে বড় চমক দীর্ঘদিন পর আবার ইংল্যান্ড দলে ফিরলেন জোফ্রা আর্চাার।
টি২০ বিশ্বকাপের কথা ভেবে তাঁর আইপিএল খেলা আটকাতে দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টাকার জন্য আইপিএলে খেলে বিশ্বকাপে দেশের হয়ে নামতে না পারলে আন্তর্জাতিক কেরিয়ারে তালা পড়তে পারে আর্চারের। ইংল্যান্ড বোর্ড মনে করেছিল আর্চারের ওয়ার্কলোড ম্যানেজ করা গেলে তাঁকে টি২০ বিশ্বকাপে ফুল ফিট পাওয়া যেতে পারে। সেই পরিকল্পনাতে সফল হল ইসিবি।

ওয়েস্ট ইন্ডিজের স্লো-টার্নার পিচের কথা ভেবে লেগ স্পিনার আদিল রশিদ, বাঁ হাতি স্পিনার টম হার্টলিকেও নেওয়া হয়েছে টিমে। ২৪ বছরের হার্টলি ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসে দুরন্ত সাফল্য পেয়েছিলেন। কেকেআরের ফিল সল্ট অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। জস বাটলার টিমের ক্যাপ্টেন থাকছেন। তিনিও ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন।
বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক এই দলটিই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড।
চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের বি-গ্রুপে রয়েছে। গ্রুপ লিগে তাদের লড়াই অস্ট্রেলিয়া, নমিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের সঙ্গে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সুযোগ পাওয়া প্লেয়ারদের মধ্যে যারা এখন আইপিএল খেলছেন তাদের পাকিস্তান সিরিজের আগে ফেরত আসতে হবে। যেটা শুরু হবে ২২ মে থেকে।' ফলে প্লে অফ পর্বে ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলতে পারবেন না। ফলে প্লে অফে উঠলে ফিল সল্টকে পাবে না কেকেআর। অন্য দলগুলিও তাদের ইংল্যান্ড ক্রিকেটারকে প্লে অফে খেলাতে পারবে না।












Click it and Unblock the Notifications