অভিষেকেই ম্যাচের সেরা ওয়েস্ট ইন্ডিজের জোফ্রে বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া
আইপিএল অভিষেক স্মরণীয় করে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার জোফ্রে আর্চার। অভিষেক ম্যাচেই ম্যাচের সেরা হয়ে ২৩ বছরের জোফ্রে বুঝিয়ে দিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।
আইপিএল অভিষেক স্মরণীয় করে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার জোফ্রে আর্চার। অভিষেক ম্যাচেই ম্যাচের সেরা হয়ে ২৩ বছরের জোফ্রে বুঝিয়ে দিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

কৃষ্ণাপ্পা গৌতমের ঝোড়ো ইনিংস যেমন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় তুলে নিতে সাহায্য করেছে রাজস্থান রয়্যালসকে, তেমনই বল হাতে জোফ্রের স্পেল ম্যাচের প্রথমেই সুধা করে দেয় রাজস্থানকে।
নিজের চার ওভারে মাত্র ২২ রান খরচ করে তিন উইকেট নেন জোফ্রে। যেখানে দলের প্রতিটি বোলারের ইকোনমি রেট ছয় উর্ধ্ব সেখানে জোফ্রের ইকোনমি রেট ৫.৫০। ব্যাট হাতে করেন ৮ রান।
তবে, আইপিএলে এটিই তাঁর প্রথম ম্যাচ হলেও এর আগে বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগেও খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-১৯ দলে।

Click it and Unblock the Notifications