PAK vs ENG: কুককে টপকে শীর্ষে রুট, মুলতানের মাটিতে একগুচ্ছ রেকর্ড গড়লেন ইংল্যান্ড তারকা
টেস্ট ক্রিকেটে জো রুটের ব্যাটিং দাপট অব্যাহত। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অনন্য রেরর্ড গড়লেন রুট। বিগত কয়েক বছরে বিরাট কোহলি, স্টিভ স্মিথদের টপকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন রুট। সেই ধারা বজায় রাখলেন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নজির গড়লেন।
মুলতানের মাটিতে নতুন ইতিহাস গড়লেন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহক হলেন রুট। এতদিন রানের নিরিখে ব্রিটিশ ক্রিকেটে শীর্ষে ছিলেন অ্যালেকস্টার কুক। ১৬১টি টেস্টে কুকের ঝুলিতে আছে ১২ হাজার ৪৭২ রান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে, ৭১ রান করতেই কুককে ছাপিয়ে গেলেন রুট। ১৪৭ ম্যাচেই এই রেকর্ড গড়লেন কুক।

তবে অ্যালেস্টার কুককে টপকে ব্রিটিশ ইতিহাসের পাতায় নিজের নাম চিরস্মরণীয় করে রাখলেন রুট। আগেই শতরানের নিরিখে কুকের রেকর্ড ভেঙেছিলেন, এবার রান সংগ্রহের দিক থেকেও তাঁকে টপকে গেলেন। জো রুট টেস্টের দ্বিতীয় দিন প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ হাজার রানের গণ্ডি পার করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে ২৭ রান করেই এই রেকর্ড গড়লেন রুট। বর্তমানে ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়েন রুট। সেই ধারা বজায় থাকল মুলতানেও। সেইসঙ্গে শতরান করেও একাধিক নজির গড়লেন ইংল্যান্ডের এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ৩৫তম শতরান করেলন রুট। সেইসঙ্গে ভেঙে দিলেন সুনীল গাভাসকর, লারা, মাহেলা জয়াবর্ধনেদের করা ৩৪টি টেস্ট শতরানের নজির।
টেস্ট ক্রিকেটে বর্তমানে ফ্যাভ ফোর বলতে নাম উঠে আসে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটের। বিগত কয়েক এই চার জনের মধ্যে সবথেকে ধারাবাহিক রুটই। অধিনায়কত্ব ছাড়ার পর ব্যাটিংয়ে অনেক বেশি ফোকাস করতে পারছেন , তার সুফল পাচ্ছেন প্রতি সিরিজেই। বিগত চারটি ক্যালেন্ডার ইয়ারের মধ্যে তিনটিতেই ১ হাজারের বেশি রান করেছেন রুট। এবার তিনি কোথায় থামেন সেটাই দেখার।
রান সংগ্রহে নিরিখে বর্তমানে টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে উঠে এলেন রুট। সচিন তেন্ডুলকর(১৫,৯২১), রিকি পন্টিং(১৩,৩৭৮), জ্যাক ক্যালিস(১৩,২৮৯), রাহুল দ্রাবিড়ের(১৩,২৮৮) পরই রয়েছেন। পাশাপাশি টেস্টে ৩৫তম সেঞ্চুরি হাঁকিয়ে শতরানকারীদের তালিকায় ছয় নম্বরে উঠে এলেন রুট।
টেস্টে সচিনের ৫১, জ্যাক কালিসের ৪৫, রিকি পন্টিংয়ের ৪১, কুমার সঙ্গকারার ৩৮ এবং রাহুল দ্রাবিড়ের ৩৬টি শতরান আছে। এরপরই আছে রুট। ইংল্যান্ড ব্যাটারের আগে থাকা সবাই অবসরের গ্রহে ঢুকে পড়েছেন। ফলে রুটের সামনে আরও কিংবদন্তিদের টপকে যাওয়ার সুযোগ থাকছে।












Click it and Unblock the Notifications