Joe Root: জো রুট টপকে গেলেন যশস্বী জয়সওয়ালকে, মিলন রথনায়েকে ভাঙলেন ভারতীয়র রেকর্ড

Joe Root: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ চলছে। ম্যানচেস্টারে চলছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্টে। দ্বিতীয় দিনেই ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতে।

এই টেস্টে ৪১ বছরের পুরানো রেকর্ড ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার মিলন রথনায়েকে। যেটি ছিল ভারতীয়র দখলে। যশস্বী জয়সওয়ালকে আবার পিছনে ফেলে দিলেন জো রুট।

Joe Root

যশস্বী ও রুট ছাড়া আর কোনও ব্যাটার চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ হাজারের বেশি রান করতে পারেননি। আজ রুট চারে নেমে ৫৭ বলে ৪২ রান করেন। এই ইনিংসের ফাঁকেই তিনি যশস্বীকে পিছনে ফেলে দিলেন চলতি সংস্করণে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায়।

যশস্বী ২০২৩ থেকে ২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ টেস্টে ১৬ ইনিংসে ১০২৮ রান করেছেন। রুট ১৪টি টেস্টে ২৪ ইনিংসে করলেন ১০৬৫ রান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও সর্বাধিক রান রুটের। তিনি WTC-র ৫৬টি টেস্টে ৪৬৪০ রান করেছেন। দুইয়ে মার্নাস লাবুশেন (৩৯০৪)।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৩৬ রান টপকে গিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিতে এখন বন্ধ দ্বিতীয় দিনের খেলা। ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৫৯। হ্যারি ব্রুক ৭৩ বলে ৫৬ রান করেছেন। উইকেটকিপার জেমি স্মিথ অপরাজিত রয়েছেন ৯৭ বলে ৭২ রানে। আসিথা ফার্নান্দো তিনটি ও প্রভাত জয়সূর্য ২টি উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কার মিলন রত্নায়েকে অভিষেক টেস্টে নয়া রেকর্ড গড়েছেন গতকাল। ভেঙে দিয়েছেন ভারতের বলবিন্দর সিং সান্ধুর রেকর্ড। অভিষেক টেস্টে নয়ে নেমে সর্বাধিক রানের নিরিখে। মিলন ১৩৫ বলে ৭২ রান করেন। ১৯৮৩ সালে বলবিন্দর অভিষেক টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে নয়ে নেমে করেছিলেন ৭১। ১৯৯৪ সালে ইংল্যান্ডের ড্যারেন গফ নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ৬৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+