পিটারসনকে টপকালেন রুট, ভারত সফরে আসার আগে ইংল্যান্ড অধিনায়ক কেন বিরাটের চিন্তা বাড়ালেন জানুন

পিটারসনকে টপকালেন রুট, ভারত সফরে আসার আগে ইংল্যান্ড অধিনায়ক কেন বিরাটের চিন্তা বাড়ালেন জানুন

ভারত সফরে আসার আগে কেভিন পিটারসনকে টপকে গেলেন জো রুট। চলতি মাস শেষ হলেই ইংল্যান্ডের ভারত সফর। ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ৪ টেস্টের সিরিজ খেলতে নামছে। তার আগেই একের পর এক টেস্ট সেঞ্চুরি জো রুটের।

কেভিন পিটারসনকে টপকে গেলেন রুট

কেভিন পিটারসনকে টপকে গেলেন রুট

কেভিন পিটারসনকে টপকে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৪ নম্বরে উঠে এলেন রুট। টেস্টে কেপির মোট রান ছিল ৮,১৮১। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রুট শতরান হাঁকান। এর সুবাদেই পিটারসনের সেই মোট রানসংখ্যাকে টপকে যান ইংল্যান্ড অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহক কারা

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহক কারা

টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন অ্যালেস্টার কুক। প্রাক্তন অধিনায়কের সংগ্রহ ছিল ১২,৪৭২ রান। কুকের পরে রয়েছেন গ্রাহাম গুচ, তাঁর সংগ্রহ ছিল ৮,৯০০ রান। অ্যালেক স্টিয়ার্টের সংগ্রহ ছিল ৮,৪৬৩ রান। ডেভিড গাওয়ারের সংগ্রহ ছিল ৮,২৩১ রান। এরপর ৮১৮১ রান হাঁকিয়ে পাঁচ ছিলেন কেভিন পিটারসন। এদিন ১৮৬ রানে অপরাজিত থাকার সুবাদে টেস্টে রুটের মোট সংগ্রহ ৮২৩৮ রান। ফলে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান হাঁকানো টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিনি গাওয়ার ও কেপিকে টপকে চারে উঠে এলেন।

দ্বিশতরানের পর এবার শতরান! দুধর্ষ ফর্মে রুট

দ্বিশতরানের পর এবার শতরান! দুধর্ষ ফর্মে রুট

প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৮ রান করেছিলেন রুট। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড অধিনায়ক ১৮৬ রান হাঁকান। সামনেই ভারত সফর। তার আগে উপমহাদেশের উইকেটে একের পর এক শতরান হাঁকিয়ে কোহলির দলকে চিন্তায় রাখলেন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচের স্কোর

ম্যাচের স্কোর

গল টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৩৩৯। শ্রীলঙ্কার থেকে এখনও ৪২ রানে পিছিয়ে ইংল্যান্ড। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৮১ রান হাঁকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+