Joe Root: রুটের দাপুটে শতরানে ম্লান কুকের কীর্তি! লর্ডসে একাধিক নজির গড়ে নাম তুললেন ইতিহাসে

Joe Root: জো রুট দুরন্ত ছন্দে। বলা ভালো, লর্ডস টেস্টে তিনি একার কাঁধেই টানলেন ইংল্যান্ডকে। এদিন রুট পেয়ে গেলেন ৩৩তম টেস্ট শতরান।

দেশের মাটিতে সর্বাধিক টেস্ট শতরানের নজির গড়ে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। আজ থেকে দেশের মাটিতে টেস্টে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারীও রুট। লর্ডসে সর্বাধিক টেস্ট শতরানকারীদের তালিকায় যুগ্ম-শীর্ষে তিনি।

Joe Root

টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। ৯.২ ওভারে ২ উইকেটে ৪২ রান, এই পরিস্থিতিতে চারে ব্যাট করতে নামেন রুট। তিনি যখন আউট হলেন ইংল্যান্ডের স্কোর তখন ৭৭.৩ ওভারে ৩০৮। রুট ১৮টি চারের সাহায্যে ২০৬ বলে ১৪৩ রান করলেন। তাঁকে ফেরান মিলন রথনায়েকে।

৮৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ১৬২ বলে শতরান পূর্ণ করেন রুট। টেস্টে ইংল্যান্ডের হয়ে এতদিন সবচেয়ে বেশি শতরান ছিল অ্যালাস্টেয়ার কুকের। সেই ৩৩টি শতরানের কীর্তি এদিন স্পর্শ করে ফেললেন রুট। কুক সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন।

টেস্টে সচিন তেন্ডুলকরের সর্বাধিক ৫১টি শতরান আছে। জ্যাক কালিসের ৪৫টি, রিকি পন্টিংয়ের ৪১টি, কুমার সঙ্গকারার ৩৮টি ও রাহুল দ্রাবিড়ের ৩৬টি শতরান আছে। ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনের রয়েছে ৩৪টি করে শতরান।

দেশের মাটিতে ৮৯টি টেস্টে ১৫৫ ইনিংসে কুকের ৬৫৬৮ রান ছিল। আজ সেই নজির রুট টপকে গেলেন ৭৭টি টেস্টে ১৩৪তম ইনিংসেই। আপাতত দাঁড়িয়ে ৬৬৩০ রানে। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এখন সর্বাধিক রানের মালিক রুট। ব্যবধান বাড়িয়েই চলেছেন যশস্বী জয়সওয়ালের চেয়ে।

যশস্বী আপাতত করেছেন ১০২৮ রান, রুট পেরিয়ে গেলেন ১২০০ রানের মাইলস্টোন। আপাতত তাঁর সংগ্রহে ১২৭০ রান। ২০২৩ থেকে ২০২৫-এর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কেন উইলিয়ামসনের মতো রুটেরও এখন রয়েছে চারটি শতরান। দেশের মাটিতে ২০তম এবং লর্ডসে ষষ্ঠ শতরান হাঁকালেন রুট।

ওপেনার বেন ডাকেট ৪০ ও ড্যান লরেন্স করেন ৯। অধিনায়ক অলি পোপ ১ রান করে আউট হন। হ্যারি ব্রুক ৩৩, জেমি স্মিথ ২১, ক্রিস ওকস ৬ রান করেন। ৫৯ ওভারে ২১৬ রানে ষষ্ঠ উইকেট পড়েছিল। এরপর সপ্তম উইকেট জুটিতে মূল্যবান পার্টনারশিপ গড়েন গাস অ্যাটকিনসনকে নিয়ে। রুট ছাড়াও লর্ডসে ৬টি করে টেস্ট শতরান রয়েছে মাইকেল ভন ও গ্রাহাম গুচের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+