ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংসের সৌজন্যে একের পর এক রেকর্ডে নিজের স্থান করে নিলেন জো রুট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংসের সৌজন্যে একের পর এক রেকর্ডে নিজের স্থান করে নিলেন জো রুট
বিশ্বরেকর্ড তৈরি করলেন জো রুট। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অধিনায়ক এক অনন্য রেকর্ড গড়লেন। দীর্ঘ দিন ব্যাটে রানের খরা চলা রুট পুরনো ছন্দ ফিরে পেয়েছেন, তাঁর ধারাবাহিকতাও দেখা যাচ্ছে।

জো রুটের করা ১৫৩ রানের সৌজন্যে ৫০৭/৯ উইকেটে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। কেনসিংটন ওভালে ১৪টি চারের সৌজন্যে ৩১৬ বলে ১৫২ রানের ইনিংস খেলেন জো রুট। টেস্ট ক্রিকেটে এই নিয়ে দ্বাদশ বার ১৫০ রানের বেশি করলেন জো রুট, যার মধ্যে অধিনায়ক হিসেবে সপ্তবার এই নজির স্পর্শ করলেন তিনি। এর ফলে ব্রায়ান লারা, মাইকেল ক্লার্ক, মহেলা জয়বর্ধন এবং গ্রেম স্মিথের সঙ্গে এই তালিকায় উঠে এলেন রুট। এরা প্রত্যেকেই সাত বার করে অধিনায়ক হিসেবে দেড়শোর রানের বেশি করেছে এক ইনিংসে। দ্বিতীয় স্থানে রয়েছে ডন ব্র্যাডম্যান। ক্রিকেটে 'ভগবান' বলে পরিচিত ব্র্যাডম্যান আট বার দেড়শোর বেশি রান করেছেন। ন'বার এক ইনিংসে দেড়শোর বেশি রান করার দৌলতে কোহলি রয়েছেন শীর্ষ স্থানে।
জো রুটের অধিনায়ক হিসেবে খেলা সাতটি দেড়োশা বা তার বেশি রানের ইনিংসের মধ্যে পাঁচটিই এসেছে ইংল্যান্ডের বাইরে। যা অধিনায়ক রুটকে ছাপিয়ে যেতে সাহায্য করেছে স্টিফেন ফ্লেমিং, স্টিভ ওয়া, গ্রেম স্মিথ এবং বব সিম্পসনকে। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে এটি নিঃসন্দেহে বিশ্ব রেকর্ড। অল্পের জন্য শতরান হাতছাড়া করা ড্যান লরেন্সের (৯১) সঙ্গে ২৪০ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ। বেন স্টোকসের সঙ্গে ১২৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। দীর্ঘ অবসর কাটিয়ে অ্যাশেজের আগে জাতীয় দলে ফিরেছেন স্টোকস। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি তিনি। নিজেও হতাশ ছিলেন যা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে আগেই ব্যক্ত করেছিলেন। অবশেষে বড় রানের দেখা পেলেন তারকা অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ঝকঝকে ১২০ রানের ইনিংস। এগারোটি চার এবং ছয়টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।












Click it and Unblock the Notifications