রুটের শতরান ঢাকল বিধ্বংসী জসপ্রীতে, পয়া ট্রেন্ট ব্রিজে জয়ের হাতছানি ভারতের সামনে

২০১৮ সালে ইংল্যান্ড সফরে সিরিজ হারলেও ট্রেন্ট ব্রিজ টেস্টে জিতেছিল ভারত। পয়া ট্রেন্ট ব্রিজে ফের জয়ের গন্ধ পাচ্ছে ভারত। কাল টেস্টের শেষ দিন। ২০৯ রানের টার্গেট তাড়া করে নেমে জিততে ভারতের দরকার ১৫৭ রান। হতে ৯ উইকেট। আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৩ রানে। ১৭২ বলে সর্বাধিক ১০৯ রান করেন অধিনায়ক জো রুট। ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ।

ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের

ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের

বিনা উইকেটে ২৫ রান নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। ম্যাচের ষোড়শ ওভারের প্রথম বলে ররি বার্নস ১৮ রানে কট বিহাইন্ড হন। ১৭তম ওভারের শেষ বলে ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। জসপ্রীত বুমরাহর বলে ভালো ক্যাচ ধরেন উইকেটকিপার ঋষভ পন্থ। ক্রলি করেন ৬। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৬১।

বুমরাহ-র ধাক্কা

বুমরাহ-র ধাক্কা

দ্বিতীয় সেশনে জো রুট ও ডম সিবলির জুটি ভাঙেন বুমরাহ। ২৮ রান করে তিনিও কট বিহাইন্ড হন। ৩০ রান করা জনি বেয়ারস্টোর উইকেট এরপর তুলে নেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের চতুর্থ উইকেট পড়ে ১৫৫ রানের মাথায়। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১৩৮।

তৃতীয় সেশনে ধস

তৃতীয় সেশনে ধস

তৃতীয় সেশনে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামান ভারতীয় পেসাররা। ড্যান লরেন্স ২৫ রান করে শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোর হন। উইকেটের অন্য প্রান্ত আগলে রেখেও জো রুটকে একের পর এক সতীর্থের প্যাভিলিয়নে ফেরত যাওয়ার সাক্ষী থাকতে হয়। ১৭ রান করা জস বাটলারকে বোল্ড করেন ঠাকুর। ২৩৬ রানের মাথায় ষষ্ঠ উইকেট পড়ে ইংল্যান্ডের।

লড়লেন রুট

লড়লেন রুট

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে শতরান করার পর এই প্রথম দেশের মাটিতে শতরান করলেন ইংল্যান্ড অধিনায়ক। কেরিয়ারের ২১তম টেস্ট শতরান করে তিনি আউট হন দলের ২৭৪ রানের মাথায়। ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৭২ বলে ১০৯ রান করে তিনি বুমরাহ-র বলেই কট বিহাইন্ড হন। উইকেটের পিছনে দাঁড়িয়ে এদিন চারটি ক্যাচ ধরেন পন্থ। ৮৫.৫ ওভারে ৩০৩ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড।

জয়ের হাতছানি

জয়ের হাতছানি

১৯ ওভারে ২টি মেডেন-সহ ৬৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। টেস্টে এই নিয়ে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট ৬ বার পেলেন তিনি। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি। জবাবে খেলতে নেমে দিনের লোকেশ রাহুলের উইকেট হারিয়ে দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫২। রাহুল ২৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে কট বিহাইন্ড হন। রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা দুজনেই ১২ রান করে অপরাজিত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+