Joe Root: শতরান করে ইংল্যান্ডের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন রুট, স্পর্শ করলেন গাভাসকরের নজির

শতরানের পথ থেকে যেন সরছেনই না জো রুট। লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন জো রুট। সেইসঙ্গে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন। একইসঙ্গে একাধিক নজির গড়লেন ইংল্যান্ডের এই ব্যাটার।

বিরাট কোহলি, স্টিভ স্মিথদের নিয়ে চর্চা হলেও বর্তমানে সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে রুট যে অন্যতম সেরা ব্যাটার, তা বুঝিয়ে দিচ্ছেন। লর্ডস টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় শতরান হাঁকালেন রুট।

Joe Root

তৃতীয় দিনে রুট লাহিরু কুমারার বলেই শতরান পূর্ণ করলেন। সেইসঙ্গে লর্ডসে তার সপ্তম টেস্ট সেঞ্চুরি করলেন। একইসঙ্গে ঐতিহাসিক এই মাঠে করা গ্রাহাম গুচ এবং মাইকেল ভনের রেকর্ডও ভেঙে দিয়েছেন জর্জ হেডলি, গুচ এবং মাইকেল ভনের সঙ্গে রুটও ঢুকে পড়লেন লর্ডসে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা খেলোয়াড়দের একটি অভিজাত দলের সদস্য তালিকায়।

চলতি লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন জো রুট। ছুঁয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালেস্টার কুকের করা ৩৩টি টেস্ট সেঞ্চুরির সংখ্যা। লর্ডসে দ্বিতীয় ইনিংসে তাঁকে ছাপিয়ে গেলেন। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক টেস্ট শতরানের মালিক এখন রুট। কেরিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরি করলেন জো রুট। ১১১ ডেলিভারিতে কেরিয়ারের ৩৪ তম সেঞ্চুরিতে পৌঁছন জো রুট। পাশাপাশি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গ্রাহাম গুচকে ছাপিয়ে সর্বাধিক রান স্কোরারও হলেন রুট।

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করার মাধ্যমে রুট আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি শতক করা প্রথম ইংল্যান্ড ব্যাটসম্যান হয়ে ওঠেন। ৩৪টি টেস্ট শতক ছাড়াও তার নামের পাশে ১৬টি একদিনের শতরান রয়েছে। প্রথমবারের মতো রুট একটি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতক করতে সক্ষম হন।

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড ছিল কুকের। তাঁকে আগেই স্পর্শ করে ফেলেছিলেন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৫তম ম্যাচে ৩৩তম শতরান করলেন রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৬ বলে ১৪৩ রান করেন তিনি।

বর্তমানে টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের মালিক এখন জো রুটই। স্টিভ স্মিথের ৩৪টি আন্তর্জাতিক টেস্ট শতরান পার করে ফেললেন রুট। গাওস্করের ৩৪টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন।
জো রুটের রেকর্ডই তিনি যে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা, তার পরিচয় বাহক। টেস্ট ক্রিকেটে রানের নিরিখেও তিনি কিন্তু একেবারে সেরাদের তালিকায় রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+