Joe Root: জো রুট বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে গড়লেন ঈর্ষণীয় নজির, ছুঁলেন অস্ট্রেলীয়র কীর্তি
Joe Root: জো রুট ফের একটি নজির গড়লেন। ইংল্যান্ডের প্রথম তথা বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে। টেস্টে এক বছরে ১৫০০ বা তার বেশি রান একাধিকবার করার নিরিখে।
রুট এদিন স্পর্শ করলেন রিকি পন্টিংকে। তবে রুটের কীর্তির দিনেই ব্যাটিং বিপর্যয়ে চাপে পড়ল ইতিমধ্যেই সিরিজ জিতে নেওয়া ইংল্যান্ড।

চলতি বছর টেস্টে ১৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বৈরথে রুটের প্রয়োজন ছিল ৩০ রান। প্রথন ইনিংসেই তিনি সেই রান তুলে ফেলেন। চারে নেমে রুট করেন ৪২ বলে ৩২ রান।
ফলে আপাতত চলতি বছর টেস্টে রুটের রান ১৫০২। দ্বিতীয় ইনিংসে তিনি সেই রান বাড়ানোর সুযোগ পাবেন। টেস্টে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী রুট চলতি বছর এই নিয়ে ১৭তম টেস্ট খেলছেন। এর আগে, ২০২১ সালে রুট ১৫টি টেস্টে ১৭০৮ রান করেছিলেন। ফের ১৫০০ পার করলেন চলতি বছর।
রুটের আগে টেস্টে এক বছরে ২ বার ১৫০০ রান করার নজির রয়েছে রিকি পন্টিংয়ের। তিনি ২০০৫ সালে ১৫টি টেস্টে ১৫৪৪ ও ২০০৩ সালে ১১টি টেস্টে ১৫০৩ রান করেছিলেন। টেস্টে ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের নজির রয়েছে পাকিস্তানের মহম্মদ ইউসুফের (১১টি টেস্টে ১৭৮৮)।
রুট, ইউসুফ ও পন্টিং ছাড়া আর যাঁরা টেস্টে এক বছরে দেড় হাজার রান করেছেন তাঁরা হলেন- ভিভিয়ান রিচার্ডস (১৯৭৬ সালে ১১ ম্যাচে ১৭১০), গ্রেম স্মিখ (২০০৮ সালে ১৫ ম্যাচে ১৬৫৬), মাইকেল ক্লার্ক (২০১২ সালে ১১টি টেস্টে ১৫৯৫) এবং সচিন তেন্ডুলকর (২০১০ সালে ১৪টি টেস্টে ১৫৬২)।
হ্যামিলটন টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। গতকাল প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৮২ ওভারে ৯ উইকেটে ৩১৫। আজ ৯৭.১ ওভারে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৭ রানে। মিচেল স্যান্টনার করেন সর্বাধিক ৭৬। ম্যাথু পটস চারটি, গাস অ্যাটকিনসন ৩টি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৩৫.৪ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষ ১৪৩ রানে। রুটের ৩২ দলের মধ্যে সবচেয়ে বেশি। অধিনায়ক বেন স্টোকস করেন ২৭। ম্যাট হেনরি চারটি এবং উইলিয়াম ও'রোর্ক ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট দখল করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications