আইপিএলের ডিজিটাল সম্প্রচারে মিলবে বৈপ্লবিক অভিজ্ঞতা, বাঙালি ক্রিকেটপ্রেমীদের জন্যও সুখবর

আইপিএল এবার ডিজিটালে সম্প্রচারের দায়িত্বে জিওর স্পোর্টস ১৮, বিনামূল্যে দেখা যাবে জিও অ্যাপে। ৪কে রেজলিউশনে সম্প্রচার ও অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং তাক লাগিয়ে দেবে। জেনে নিন বিস্তারিত।

আইপিএলের টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে স্টার স্পোর্টস। যদিও ডিজিটাল মাধ্যমে সম্প্রচার স্বত্ত্ব রয়েছে জিওর অধীনস্থ স্পোর্টস ১৮-এর। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট লিগের ডিজিটাল সম্প্রচারে এবার বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা। এখনও সরকারিভাবে ঘোষণা না হলেও ওই সংস্থার আবেদনে ইতিমধ্যেই সম্মতি মিলেছে বিসিসিআইয়ের।

৪কে রেজলিউশনে সম্প্রচার

৪কে রেজলিউশনে সম্প্রচার

ই ৪ এম সংবাদমাধ্যমে জিও-র সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আইপিএলের ম্যাচগুলি ৪কে ভিডিও রেজলিউশনে সম্প্রচার করা হবে। এর আগে আইপিএলের অফিসিয়াল ডিজিটাল পার্টনার ছিল হটস্টার। তাতে আইপিএল সম্প্রচারিত হতো ১০৮০পি এইচডি ভিডিওর মাধ্যমে। সেই রেজলিউশনের চারগুণ বেশি রেজলিউশনের হাই ডেফিনিশন ভিডিও যে আইপিএল ডিজিটালি দেখার অভিজ্ঞতাকেই বদলে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

ফিফা বিশ্বকাপের চেয়েও উন্নতমানের

ফিফা বিশ্বকাপের চেয়েও উন্নতমানের

একজন সিনিয়র মিডিয়া প্ল্যানার ই ৪ এম-কে জানিয়েছেন, এর আগে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলি ৪কে রেজলিউশনে সম্প্রচার করা হয়েছে। কিন্তু তা এন্ড-টু-এন্ড ছিল না। যদিও সেই সম্প্রচার শেখার ক্ষেত্রে অনেক ইতিবাচক ভূমিকা নিয়েছে। মাস দুয়েক ধরে এই সম্প্রচারের মানকে উন্নত করার লক্ষ্যে টেকনিক্যাল বিভাগকেও অনেক উন্নত করেছে আম্বানির সংস্থা। আইপিএলে হাই-কোয়ালিটি সম্প্রচারের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই স্পোর্টস ১৮ ঘোষণা করেছে, আইপিএল বিনা পয়সায় দেখা যাবে জিও অ্যাপে। এতে ৫০০ মিলিয়নের বেশি দর্শককে আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। টিভির মতো ডিজিটালেও ১০ সেকেন্ডের স্লট ধরে বিজ্ঞাপন বিভিন্ন সংস্থা দিতে পারবে বলেও খবর।

নিজের ভাষায় ধারাভাষ্য শোনার বিকল্প

নিজের ভাষায় ধারাভাষ্য শোনার বিকল্প

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করতে গিয়ে দুটি ম্যাচে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিল এই সংস্থা। যদিও দ্রুত পরিস্থিতি সামলে নেওয়া হয়। ফাইনাল ও নক আউট পর্বের ম্যাচগুলিতে ভিউয়ারশিপও ছিল উল্লেখযোগ্য। জানা যাচ্ছে, আইপিএলের ডিজিটাল স্বত্ত্ব রেকর্ড দরে কেনার পর এবার টেকনিক্যাল টিমকে উন্নত করতে কয়েকশো কোটি টাকা খরচ করছে স্পোর্টস ১৮। এই মুহূর্তে সবচেয়ে বড় টেকনিক্যাল টিম তাদেরই রয়েছে বলে জানা যাচ্ছে। নিজের ভাষায় যাতে আইপিএলের ধারাভাষ্য দেশের নানা প্রান্তের ক্রিকেটপ্রেমীরা শুনতে পারেন সেজন্য ১৬ থেকে ১৭টি ভাষায় আইপিএল সম্প্রচারের বন্দোবস্ত রাখা হচ্ছে। তার মধ্যে থাকছে বাংলা, তামিল, তেলুগু ও ওড়িয়া।

অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং

অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং

এখানেই শেষ নয়, নতুন যে আকর্ষণীয় বৈশিষ্ট্যটি যোগ হতে চলেথে তা হলো অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং। যেখানে নিজের পছন্দমতো সময়ে কোনও দর্শক স্কোরবোর্ড বা বিভিন্ন গ্রাফিক্স দেখে নিতে পারবেন। এ জন্য শুধু সম্প্রচারকারী সংস্থার সময়ের উপর নির্ভর করতে হবে না। কোনও তথ্য জানতে হলে টিভি বা মোবাইলের দিকেই তাকিয়ে থাকতে হয় কখন তা পর্দায় ভেসে উঠবে তার জন্য। কিন্তু আইপিএলের ডিজিটাল সম্প্রচারের নতুন ব্যবস্থাপনায় একটি আইকনে ক্লিক করলেই যে কোনও সময় স্কোরকার্ড, পরিসংখ্যান-সহ গ্রাফিক্স দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+