অস্ট্রেলিয়ার পেসারের হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অস্ত্রোপচার, আইপিএলের আগে বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসন। হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অস্ত্রোপচার হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যা বাড়ল।

আইপিএল থেকে ছিটকেই গেলেন ঝাই রিচার্ডসন। হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছিল তাঁকে। অবশেষে অস্ত্রোপচারের পথেই হাঁটতে হলো অস্ট্রেলিয়ার পেসারকে। আইপিএলে খেলতে পারবেন না। অ্যাশেজ সিরিজের আগেও তাঁর ফিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল থেকেও ছিটকে যান রিচার্ডসন।

আইপিএলের আগে বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স

২০১৯ সালে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল রিচার্ডসনের। ফলে ওই বছর বিশ্বকাপ ও অ্যাশেজে নামতে পারেননি। ২০২১ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট দখল করেন। কাঁধে চোট পাওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম টেস্ট। কিন্তু ওই টেস্টেই গোড়ালিতে ফের চোট লাগে। তারপর থেকে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারেননি রিচার্ডসন। গত বছর জুনে শ্রীলঙ্কা সফরে গিয়ে টি ২০ ও একদিনের সিরিজে খেলেছিলেন। কিন্তু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রি সিজন চলাকালীন ফের চোটের কবলে পড়েন।

সফট টিস্যুর সমস্যাই তাঁকে ভোগাতে থাকে। বিগ ব্যাশ লিগের আগে তিনি শেফিল্ড শিল্ডের দুটি ও মার্শ কাপের একটি ম্যাচ খেলেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে সিডনি থান্ডারের হয়ে শেষ টি ২০ ম্যাচ খেলেছেন। হ্যামস্ট্রিংয়ে চোট সমস্যা কাটিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে গত সপ্তাহে ফের চোটের জায়গাতেই তিনি আঘাত পান। ফলে অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের দল থেকেও তাঁকে ছিটকে যেতে হয়।

নিজের টুইটারে এদিন অস্ত্রোপচারের পরের ছবি পোস্ট করে রিচার্ডসন লিখেছেন, ক্রিকেটে চোট-আঘাত থাকবেই। এই বাস্তব মেনে নিতেই হবে। হতাশও লাগছে নিশ্চিতভাবেই। কিন্তু যে খেলাটাকে ভালোবাসি সেখানে ফেরার মতো পরিস্থিতিতে রয়েছি। এ জন্য কঠোর পরিশ্রম করব। নিজেকে আগের চেয়েও আরও উন্নত করে তুলব। এক পা পিছিয়ে গেলেও দুই পা এগিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ অ্যাডাম ভোজেস নিশ্চিতভাবে বলতে পারেননি কতদিনে রিচার্ডসন ফের মাঠে ফিরতে পারবেন। বিগত এক বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রিচার্ডসনের পাশে থাকার বার্তাও দেন তিনি।

আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এবার ঝাই রিচার্ডসনও আইপিএলে খেলতে পারবেন না। ফলে জোরে বোলিং বিভাগ নিয়ে নতুন করে রণকৌশল সাজাতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। পরিবর্ত ক্রিকেটার হিসেবে কাদের নেওয়া হয় সেটা দেখার। ২০২১ সালে পাঞ্জাব কিংসে ছিলেন রিচার্ডসন। তিনটি ম্যাচ খেলে তিনটি উইকেট পেয়েছিলেন। এবারের আইপিএলের জন্য যে নিলাম হয় তাতে দেড় কোটি টাকায় রিচার্ডসনকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু দ্বিতীয়বার আইপিএলে নামা তাঁর এই বছরও হলো না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+