সৌরভের প্রস্তাব ফেরালেন ঝুলন! মহিলাদের প্রিমিয়ার লিগে থাকবেন কোন ভূমিকায়?

ঝুলন গোস্বামীকে উইমেন্স প্রিমিয়ার লিগে বোলিং কোচ করার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর ডিরেক্টর অব ক্রিকেট এখন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মহারাজ জানান, ঝুলন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হতে চলেছেন।

ঝুলন গোস্বামী ফিরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব! তেমনই ইঙ্গিত মিলল প্রাক্তন বোর্ড সভাপতির কথায়। আগামী মার্চেই শুরু হবে মহিলাদের প্রিমিয়ার লিগ। তাতে ঝুলন গোস্বামী খেলবেন না। তাঁকে বোলিং কোচ করার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট পদে আসীন রয়েছেন সৌরভ। কিন্তু ঝুলন রাজি নন বলেই জানা যাচ্ছে।

ইডেনে সৌরভ

ইডেনে সৌরভ

আজ সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনে গিয়েছিলেন বাংলা বনাম ঝাড়খণ্ড রঞ্জি ম্যাচ দেখতে। আজ ভালো কিপিং করেছেন বাংলা দলের উইকেটকিপার অভিষেক পোড়েল। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসকে নতুন উইকেটকিপার নিতে হবে। কেন না, গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থ ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে অভিষেকের জন্য আইপিএলের দরজা খুলবে কিনা তা স্পষ্ট নয়। তবে আগামীর কথা ভেবে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে সৌরভের নজর রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে।

ঝুলন মুম্বইয়ে!

ঝুলন মুম্বইয়ে!

ইডেন থেকে বেরোনোর সময় সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতির বিষয়ে। সৌরভ সম্প্রতি জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীকে বোলিং কোচ ও ভারতের মহিলা দলের প্রাক্তন হেড কোচ ডব্লুভি রামনকে কোচ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সৌরভ আত্মবিশ্বাসীও ছিলেন তাঁদের পাওয়ার ব্যাপারে। যদিও ঝুলন দিল্লির প্রস্তাবে সাড়া দেননি বলেই খবর। সৌরভ এদিন জানিয়ে যান, ঝুলন মুম্বইয়ে রয়েছেন। সেই দলেরই কোনও পদ গ্রহণ করতে পারেন চাকদহ এক্সপ্রেস।

কোন দায়িত্বে চাকদহ এক্সপ্রেস?

কোন দায়িত্বে চাকদহ এক্সপ্রেস?

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। ঝুলন নিজেও কিছু বলেননি। এই পরিস্থিতিতে সৌরভই মহিলাদের প্রিমিয়ার লিগে ঝুলনের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়ে গেলেন। মনে করা হচ্ছে, মেন্টর বা কোনও বড় পদেই ঝুলনকে নেবে মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই আমেদাবাদ মিতালি রাজকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। মিতালিকে আদানি গোষ্ঠী নিয়ে চমক দিয়েছে। এবার ঝুলনকে নিয়ে চমক দেখানোর পথে আম্বানির সংস্থাও।

শেফালিদের নিয়ে মহারাজ

শেফালিদের নিয়ে মহারাজ

সৌরভকে ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ দলের টি ২০ বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, অসাধারণ ক্রিকেট খেলেছে ভারতীয় দল। অপরাজেয় থেকে বিশ্বকাপ জেতা একটা বিরাট ব্যাপার। অনবদ্য কৃতিত্ব। এই দলে বাংলার তিনজন ক্রিকেটারের উপস্থিতিতেও খুশি সৌরভ। তিনি এর আগে, শেফালিদের দলকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন এই সাফল্য মেয়েদের ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রইল। আগামী মাসে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ভারত ভালো খেলবে বলেও আশাপ্রকাশ করেন সৌরভ।

(ছবি- সিএবি মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+