বিশ্বের দু' নম্বর বাংলার ঝুলন, বিশ্বকাপে পারফরমেন্সের ফসল বঙ্গ ললনার
বঙ্গ এক্সপ্রেসের বিশ্বকাপ থেকে প্রাপ্তি। পুরো টুর্নামেন্টেই দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন। ঝুলন এখন বিশ্বের দু' নম্বর।
ঝুলন গোস্বামীর স্বপ্নের উড়ান চলছেই। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানোর পরও তাঁর সাফল্যের খিদেটা একইরকম চনমনে। তাই আজও পারফর্ম করে চলেন বঙ্গ ললনা।
বিশ্বকাপে ফাইনালে তাঁর দুরন্ত বোলিং ফিগার, ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ঝুলন। তারমধ্যে ছিল ৩ টি মেডেন ওভার। ৩৫-এ একইরকম আগুন ঝরান শুধু ফাইনালেই নয়, গোটা বিশ্বকাপেই দলের জন্য পারফরমেন্স দিয়ে গেছেন তিনি। তারই ফলস্বরূপ বিশ্ব র্যাঙ্কিং -র ২ নম্বরে উঠে এসেছেন চাকদহের বোলার।

বঙ্গ এক্সপ্রেসের বয়স এই মুহূর্তে ৩৪ পেরিয়ে ৩৫ -র সামনে দাঁড়িয়ে। সেই বয়সেও এই ভাবে পারফর্ম করছেন। স্পোর্টস সায়েন্সের চিকিৎসকরাও বলছেন ঝুলন যা করছেন তা রীতিমতো ঈর্ষনীয়। ফিজিক্যাল ফিটনেসের সমস্ত প্রথাগত নিয়ম নীতিকে উল্টে দিচ্ছেন 'বঙ্গ এক্সপ্রেস' ঝুলন গোস্বামী।












Click it and Unblock the Notifications