ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, লর্ডসেই খেলবেন শেষ ম্যাচ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল লর্ডসে। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী। সৌরভের মতো ঝুলনও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। মহিলা ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটিও রয়েছে ঝুলনের দখলেই।

লর্ডসেই অবসর ঝুলনের

লর্ডসেই অবসর ঝুলনের

২৪ সেপ্টেম্বর লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ একদিনের আন্তর্জাতিকটি খেলবে হরমনপ্রীত কৌরের ভারত। ৫০ ওভারের বিশ্বকাপের পর ভারতের মহিলা দলের বাইরে রাখা হয়েছিল ঝুলনকে। শ্রীলঙ্কা সফরে রাখা হয়নি। মিতালি রাজ অবসর নেওয়ার পর থেকে ঝুলনের সিদ্ধান্তের দিকেও ছিল সকলের নজর। মিতালি ও ঝুলনকে এবার আইপিএল চলাকালীন মহিলাদের টি ২০ চ্যালেঞ্জের দলেও রাখা হয়নি। গতকালই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করা হয়েছে। একদিনের দলে রাখা হয় ঝুলনকে। তবে ঝুলনের শেষ আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ভারত সেপ্টেম্বরের ১০, ১৩ ও ১৫ তারিখ তিনটি টি ২০ খেলবে। একদিনের সিরিজের ম্যাচগুলি সেপ্টেম্বরের ১৮, ২১ ও ২৪ তারিখ।

গোস্বামীর সঙ্গে কথা টিম ম্যানেজমেন্টের

গোস্বামীর সঙ্গে কথা টিম ম্যানেজমেন্টের

বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঝুলনের সঙ্গে কথা হয়েছে টিম ম্যানেজমেন্টের। সব ফরম্যাটেই খেলতে পারেন এমন জোরে বোলারদের সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ঝুলন ২০১৮ সালের পর থেকে শুধু টেস্ট ও একদিনের আন্তর্জাতিকই খেলছেন। ভবিষ্যতের কথা ভেবেই ঝুলনের সঙ্গে কার্যত গোল্ডেন হ্যান্ডশেক সেরে নেওয়া হলো। আর সেইমতোই তাঁর বিদায়ী ম্যাচও চূড়ান্ত হয়ে গেল। উল্লেখ্য, ঝুলন গোস্বামীর বয়স এখন ৩৯। গত বছর সেপ্টেম্বরে ঝুলন অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। সেটিই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ হয়ে থাকছে।

ফিট হয়ে প্রত্যাবর্তন

ফিট হয়ে প্রত্যাবর্তন

ঝুলন গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মাঠে নেমেছিলেন। তবে বাংলাদেশ ম্যাচের পর চোটের কারণে গ্রুপ পর্বে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। বিশ্বকাপ জয়ের স্বপ্নও মিতালি-ঝুলনদের কাছে অপূর্ণ থেকে যায়। তবে ঝুলনের ইচ্ছাকে মান্যতা দিয়ে উপযুক্তভাবে যাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন সেই পরিকল্পনা করে বিসিসিআই। ফিটনেসজনিত কারণে ঝুলন শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পাননি। জুলাইয়ের মাঝামাঝি তিনি পুরোপুরি ফিট হয়েছেন বলে জানায় ন্যাশনাল ক্রিকেট আকাদেমির মেডিক্যাল স্টাফ। এরপরই তাঁকে ইংল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে।

খেলবেন মহিলা আইপিএলে

খেলবেন মহিলা আইপিএলে

২০০২ সালে ১৯ বছর বয়সে চাকদহের ঝুলন গোস্বামী ভারতের হয়ে খেলার সুযোগ পান। জানুয়ারির ৬ তারিখ একদিনের আন্তর্জাতিকে সুযোগ পান চেন্নাইয়ে। এরপর লখনউয়ে ১৪ জানুয়ারি টেস্ট অভিষেক। টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ২০০৬ সালের ৫ অগাস্ট। ১২টি টেস্টে তিনি ৪৪টি উইকেট দখলের পাশাপাশি ২টি অর্ধশতরান-সহ ২৯১ রান করেছেন। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ২০১টি ম্যাচে রেকর্ড সংখ্যক ২৫২টি উইকেট দখল করেছেন, একটি অর্ধশতরান-সহ ১২২৮ রান রয়েছে। ৬৮টি টি ২০ আন্তর্জাতিকে ঝুলনের উইকেট সংখ্যা ৫৬, রান করেছেন ৪০৫। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আগামী মার্চে ঝুলন মহিলাদের আইপিএল খেলবেন বলে জানা যাচ্ছে। বাংলা মহিলা দলের দেখভালের দায়িত্বও তাঁকে দিয়েছে সিএবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+