খাবারের মান নিয়ে ঝুলনের ক্ষোভ, দ্রুত পদক্ষেপ নিল হোটেল কর্তৃপক্ষ
ভারতীয় মহিলা ক্রিকেটে রেনেঁশার অন্যতম কারিগর বলা হয় ঝুলন গোস্বামীকে। মিতালি-ঝুলনের হাত ধরেই ভারতীয় মহিলা ক্রিকেটে নব জোয়ার আসে। মাঠ হোক মাঠের বাইরে বার বার আপোসহীন থেকেছেন চাকদহ এক্সপ্রেস।
মুম্বইয়ের সাত তারা হোটেলের খাবারের মান নিয়ে সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সমাজ মাধ্যমে রীতিমতো ক্ষোভও প্রকাশ করেন ঝুলন। যদিও বেলা গড়াতেই ব্যবস্থ নিল মুম্বইয়ের হোটেল কর্তৃপক্ষ।



ঝুলনের এই টুইটের পর হইচই শুরু হয়ে যায়। সমালোচনার মুখে পড়ে মুম্বইয়ের হোটেল কর্তৃপক্ষ। ঝুলনের টুইটের পরই ব্যবস্থা নিতে দেরি করেনি হোটেল সংস্থা। তাঁরা ক্ষমা চেয়ে পাল্টা টুইট করে জানায়, 'আপনার সমস্যা সম্পর্কে আমাদের অবগত করার জন্য ধন্যবাদ। আপনার খারাপ অভিজ্ঞতার জন্য আমরা ভীষণ দুঃখিত। ডিএমে আপনার যোগাযোগের তথ্য দিন। আমরা যোগাযোগ করে নেব।'
ব্যবস্থা নেওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষকে পাল্টা ধন্যবাদ জানিয়ে টুইট করেন ঝুলনও।ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার পর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন বাংলার প্রাক্তন পেসার। মুম্বইয়ে এক সংস্থার হয়ে আইপিএলের ম্যাচের ধারাভাষ্য দেওয়ার দায়িত্বে রয়েছেন ঝুলন।ফলে বিগত ১ মাসের বেশি সময় ধরেই মুম্বইতেই রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।












Click it and Unblock the Notifications