Titas Sadhu:ম্যাচের সেরা হয়েই ঝুলনদিকে ভিডিও কল তিতাসের, পুরস্কারে সঙ্গে বাড়তি পাওনা চাকদহ এক্সপ্রেসের পরামর্শ
এশিয়ান গেমস হোক বা এশিয়া কাপ, ভারতীয় দলের জার্সিতে এরআগে দাপুটে পারফরম্যান্স করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিতাস সাধু। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচেও বল হাতে জ্বলে উঠলেন হুগলির বঙ্গ তনয়া। চার উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার তো পেলেনই, সঙ্গে বোনাস প্রিয় ঝুলনদির মূল্যবান পরামর্শ।
ম্যাচ শেষে স্মৃতি মান্ধানার সঙ্গে একটি সাক্ষাৎকার পর্বে অংশ নেন তিতাস। সেখানে বঙ্গ কন্যা নিজের পারপরম্যান্স প্রসঙ্গে বলেন, 'উইকেট পাটা ছিল।বিশেষ করে মুম্বইয়ের এই মাঠে বল করা খুব সহজ ছিল না। কিন্তু ভালো ভাবে ম্যাচ শেষ করতে পেরেছি। এর আগের চারটি ম্যাচে ভারতীয় দলে সুযোগ পাইনি। একটা টেস্ট ও ৩টে একদিনের ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। সেটাই মনে হয় আমাকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।

ফোনের ওপারে হাজির হন চাকদহ এক্সপ্রেস। ঝুলন প্রথমেই তিতাসকে ভালো বোলিং করার জন্য শুভেচ্ছা জানান। ঠিক সেই সময় তিতাস সাধুর সতীর্থরা তাঁর সামনে এসে বলতে থাকেন, 'তিন লাখ কা পার্টি।' ভারতীয় মহিলা দলে নিয়ম হচ্ছে কেউ কোনও পুরস্কার জিতলে সে পার্টি দেবে। তিতাস তিনটি পুরস্কার পেয়েছেন। তাই তিনটি পার্টি তাঁকে দিতে হবে।'
এরপর তিতাসের প্রশংশা করে ঝুলন বলেন, 'আমি অত্যন্ত খুশি হয়েছি যেভাবে আজ ও পারফরম্যান্স করেছে। বিশেষ করে কট অ্যান্ড বোল্ড। ও খুবই ফিট ক্রিকেটার। আশা করছি আগামী ম্যাচ গুলোটতেও এই পারফরম্যান্স ধরে রাখতে পারবে।' এরপরই স্মৃতি ঝুলনকে প্রশ্ন করেন তুমি কোন প্ল্যান দিয়েছিল তিতাসকে? এর উত্তরে ঝুলন বলেন, ওকে কোনও প্ল্যান বলে দিতে হয় না।
𝗜𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹!
— BCCI Women (@BCCIWomen) January 6, 2024
After a special spell, a memorable video call of the legendary @JhulanG10 awaited her 🤗 📲@mandhana_smriti chats with @titas_sadhu 👍 👍 - By @ameyatilak
Full Interview 🎥🔽 #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank https://t.co/J7oPHfJ913 pic.twitter.com/cwefE20oAm
শুক্রবার ভারত টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। ১৯.২ ওভারে ১৪১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।ফোয়েব লিচফিল্ড করেন ৪৯ রান। এছাড়া এলিসা পেরি করেন ৩৭। ভারতের সফল বোলার তিতাস সাধু। তিনি চার উইকেট পান। দীপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাটিল দু'টি করে উইকেট নেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications