বিরাট নজির স্পর্শ ঝুলনের, বিশ্ব রেকর্ড থেকে স্রেফ এক উইকেট দূরে ভারতের প্রাক্তন অধিনায়ক

বিরাট নজির স্পর্শ ঝুলনের, বিশ্ব রেকর্ড থেকে স্রেফ এক উইকেট দূরে ভারতের প্রাক্তন অধিনায়ক

বয়স যে স্রেফ একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করে দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একটি উইকেট অর্জন করেছেন ঝুলন। আর এই সুবাদেই বিরাট নজির স্পর্শ করলেন তিনি।

বিরাট নজির স্পর্শ ঝুলনের, বিশ্ব রেকর্ড থেকে স্রেফ এক উইকেট দূরে ভারতের প্রাক্তন অধিনায়ক

নিউজিল্যন্ডের উইকেটরক্ষক কেটি মার্টিনকে আউট করার সঙ্গেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের সঙ্গে একই সারিতে উঠে এলেন ঝুলন। লিন এবং ঝুলন উভয়রই বিশ্বকাপে ৩৯টি করে উইকেট পেয়েছেন। আর একটি উইকেট পেলেই মহিলা বিশ্বকাপের ইতিহাসে একক ভাবে সর্বোচ্চ উইকেট শিকারির অধিকারি হবেন কিংবদন্তি এই ক্রিকেটার। ২০২২ বিশ্বকাপ ঝুলনের কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ। নয় ওভার বোলিং করে ৪১ রানের বিনিময়ে নিউজিল্যান্ডের একটি উইকেটই তিনি তুলতে পেরেছেন।

প্রথম পাঁচের মধ্যে এক মাত্র ভারতীয় হিসেবে রয়েছেন ঝুলন। এই তালিকায় ইংল্যান্ডের দু'জন এবং অস্ট্রেলিয়ার দু'জন ক্রিকেটার রয়েছেন। ৩৩ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিক। ৩৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডে ক্লাবরি টেলর। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডেরই কারোলি হডজেস। তাঁর উইকেট সংখ্যা ৩৭।

বিস্তারিত আসছে...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+