IND-W vs Eng-W Test: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মজবুত মিডল অর্ডার, হরমনপ্রীতের ভারত গড়ল একাধিক নজির
IND-W vs Eng-W Test: ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই চালকের আসনে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে স্কোর ৯৪ ওভারে ৭ উইকেটে ৪১০।
মহিলাদের টেস্ট ক্রিকেটে প্রথম দিনের এই স্কোর দ্বিতীয় সর্বাধিক। ১৯৩৫ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ড ৪৪ রানে নিউজিল্যান্ডকে ৪৪ রানে গুটিয়ে দিয়ে তুলেছিল ৪ উইকেটে ৪৩৫। তারপরই জায়গা করে নিল ভারত।

এর আগে মহিলাদের টেস্টে একই দিনে চারশোর বেশি রান উঠেছে ২ বার। নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টে একদিনে উঠেছিল ৪৭৫ রান। ২০২২ সালে মানুকা ওভালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে চতুর্থ দিনে মোট ৪৪৯ রান উঠেছিল। তারপর রইল ভারতের নজির। দেশের মাটিতে টেস্টে ভারতীয় মহিলা দল এদিন দলগত সর্বাধিক রান নিশ্চিত করে ফেলল।
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের টেস্টে ভারত ৬ উইকেটে ৪০০ রান তুলেছিল। আজ সেই নজির ভেঙে দিলেন হরমনপ্রীতরা। ভারতের মাটিতে মহিলাদের টেস্টে সর্বাধিক রানের নজির অস্ট্রেলিয়ার (৫২৫ রান)। ভারতের ইনিংসে রয়েছে ৬২টি বাউন্ডারি, সবচেয়ে বেশি বাউন্ডারির তালিকায় এদিনের টেস্ট ৩ নম্বরে রইল।
ভারতের ইনিংসে চার ব্যাটার এখনও অবধি হাফ সেঞ্চুরি করেছেন। অভিষেক টেস্টে ৪৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন সতীশ শুভা, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সংগীতা দাবির ৪০ বলে অর্ধশতরান করেছিলেন।
ভারতের হয়ে অভিষেক টেস্টে শুভা ও জেমাইমা রডরিগেজ সর্বাধিক ১১৫ রানের জুটি গড়ে ভেঙে দিলেন ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই স্নেহ রানা ও তানিয়া ভাটিয়া জুটিতে ওঠা ১০৪ রানের রেকর্ডটি। ভারতীয়দের মধ্যে তৃতীয় উইকেট জুটিতে শুভা-জেমাইমার যোগ করা ১১৫ দ্বিতীয় সর্বাধিক। ২০০৬ সালে মিতালি রাজ ও অঞ্জুম চোপড়া ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন।
প্রথম দিনের শেষে ৯৫ বলে ৬০ রানে অপরাজিত আছেন দীপ্তি শর্মা। ১২ বলে ৪ রানে ক্রিজে পূজা বস্ত্রকার। স্মৃতি মান্ধানা ১৭, শেফালি ভার্মা ১৯, শুভা ৬৯, জেমাইমা ৬৮, হরমনপ্রীত ৪৯, যস্তিকা ভাটিয়া ৬৬ ও স্নেহ রানা ৩০ রান করেন। লরেন বেল ২টি এবং কেট ক্রস, ন্যাট সিভার-ব্রান্ট, চার্লি ডিন ও সোফি এক্লেস্টোন ১টি করে উইকেট দখল করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications