দ্য হান্ড্রেডে বিধ্বংসী ফর্মে জেমাইমা, একাই জেতাচ্ছেন নর্দার্ন সুপারচার্জার্সকে

দ্য হান্ড্রেডে বিধ্বংসী ফর্মে ভারতের জেমাইমা রডরিগেজ। টানা দ্বিতীয় অর্ধশতরান হাঁকিয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দখল করলেন সেরার পুরস্কার। জেমাইমার বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন উড়ে গেল ট্রেন্ট রকেটস।

দ্য হান্ড্রেডে বিধ্বংসী ফর্মে জেমাইমা, একাই জেতাচ্ছেন নর্দার্ন সুপারচার্জার্সকে

দ্য হান্ড্রেডে অভিষেক ম্যাচে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া সুপারচার্জার্সকে একার কাঁধে টেনে তুলেছিলেন জেমাইমা। ৪৩ বলে ৯২ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেছিলেন অবিশ্বাস্য জয়। হান্ড্রেডে এটিই ব্যক্তিগত সর্বাধিক রান পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে। আজকের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা সুপারচার্জার্স ১০০ বলে তোলে ৭ উইকেটে ১৪৯। ১০টি চারের সাহায্যে ৪১ বলে ৬০ রান করেন জেমাইমা। তাঁর ওপেনিং সঙ্গী তথা উইকেটরক্ষক লরেন উইনফিল্ড-হিল ৩৩ ও লরা কিমিন্স করেন ১৩ বলে ৩১। জবাবে ক্যাথেরিন ব্রান্টের অপরাজিত ৪৩-এর সুবাদেও ১২২ রানের বেশি এগোতে পারেনি কেন্ট।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে জেমাইমা বলেন, যখন ব্যাটে ঠিকঠাক বল লাগে তার সদ্ব্যবহার করাই উচিত। এটা আমি শিখেছি দলের বাইরে থাকার সময়। ফলে এই ফর্ম ধরে রাখাই আমার লক্ষ্য। আগের ম্যাচে আমি পাওয়ারপ্লেতে বেশি বল পাইনি। আজ প্রথম দিকে টাইমিংয়ে কিছু সমস্যা হচ্ছিল। নটিংহ্যামের উইকেট স্লো ছিল। কিন্তু নিজেকে এটা বোঝাচ্ছিলাম শেষ অবধি থাকতে হবে। পরে লরা নেমে বেশ কয়েকটা ভালো বাউন্ডারি মেরে ঝোড়ো ইনিংস খেলে চাপটা অনেকটাই কমিয়ে দেন। ২০১৯ সালে অনেকের সঙ্গে খেলায় মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না। দলে সকলেই পরিবারের মতো। টিম মিটিংয়ে খেলা উপভোগ করার উপরই জোর দেওয়া হচ্ছে। মুম্বইয়ের উইকেটে খেলায় স্পিন খেলতে অনেক সুবিধা পাচ্ছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+