কর্নাটককে হারিয়ে রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্র, বাংলার বিরুদ্ধে ইডেনে খেলবেন জয়দেব উনাদকাট

রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কর্নাটককে ৪ উইকেটে হারিয়ে দিল সৌরাষ্ট্র। ফাইনালে সৌরাষ্ট্র পাচ্ছে ভারতীয় দলের পেসার জয়দেব উনাদকাটকে।

বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের পঞ্চম দিন সাক্ষী থাকল জমজমাট ক্রিকেট দ্বৈরথের। অবশেষে সমস্ত চিন্তা দূর করে ৪ উইকেটে কর্নাটকের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল সৌরাষ্ট্র। ফাইনালে ইডেন গার্ডেন্সে ১৬ ফেব্রুয়ারি থেকে মুখোমুখি বাংলা-সৌরাষ্ট্র। ভারতীয় টেস্ট দল থেকে রঞ্জি ফাইনাল খেলার জন্য ছেড়ে দেওয়া হলো জয়দেব উনাদকাটকে।

কর্নাটক পরাস্ত

কর্নাটক পরাস্ত

প্রথম ইনিংসে কর্নাটকের ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্র তুলেছিল ৫২৭। গতকাল দ্বিতীয় ইনিংসে কর্নাটকের স্কোর ছিল ২৬.৪ ওভারে ৪ উইকেটে ১২৩। মনে করা হচ্ছিল, ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। প্রথম ইনিংসে লিডের সুবাদে সৌরাষ্ট্রই ফাইনালে যাবে। এদিন ৫৮.২ ওভারে ২৩৪ রানেই শেষ হয়ে যায় কর্নাটকের দ্বিতীয় ইনিংস। নিকিন জোস ১৬১ বলে ১০৯ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি। চেতন সাকারিয়া ও ধর্মেন্দ্রসিং জাদেজা চারটি করে উইকেট দখল করেন।

সৌরাষ্ট্র ফাইনালে

সৌরাষ্ট্র ফাইনালে

সৌরাষ্ট্রর সামনে জেতার টার্গেট ছিল ১১৫ রানের। কৃষ্ণাপ্পা গৌতমের দাপটে একটা সময় সৌরাষ্ট্রর স্কোর দাঁড়ায় ১৭.২ ওভারে ৫ উইকেটে ৪২। ফলে অপ্রত্যাশিতভাবেই জয়ের সম্ভাবনা জাগিয়েছিল কর্নাটক। এই ম্যাচের দিকে নজর ছিল বাংলারও। কেন না গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে এদিন বাংলা হারানোর পর সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালে উঠলে ফাইনাল ইডেনে হবে। কিন্তু কর্নাটক জিতে গেলে বাংলাকে রঞ্জি ফাইনাল খেলতে যেতে হতো বেঙ্গালুরুতে। গ্রুপ পর্বে বাংলার পয়েন্ট সৌরাষ্ট্রর চেয়ে বেশি থাকায় ফাইনাল হোম ম্যাচে খেলার সুযোগ পেল বাংলা। কিন্তু কর্নাটকের পয়েন্ট গ্রুপ পর্বে বাংলার চেয়ে বেশি ছিল। ফলে তারা ফাইনালে গেলে সেটি বেঙ্গালুরুতে হতো।

অনবদ্য অর্পিত

অনবদ্য অর্পিত

অবশ্য অর্পিত ভাসাভাডার অধিনায়কোচিত ইনিংস সৌরাষ্ট্রকে এনে দেয় স্বস্তির জয়। ৪২ রানে ৫ উইকেট পড়ার পর চেতন সাকারিয়াকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন অপ্রিত। সাকারিয়া আউট হন দলের ১০৫ রানের মাথায়। সৌরাষ্ট্রকে ৩৪.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়ে সাতটি চারের সাহায্যে ৫১ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন অর্পিত। প্রথম ইনিংসে তিনি দ্বিশতরান করেছিলেন। কৃষ্ণাপ্পা গৌতম ও বাসুকী কৌশিক তিনটি করে উইকেট দখল করেন।

ইডেনে আসছেন উনাদকাট

এদিকে, ভারতীয় টেস্ট দলে থাকা জয়দেব উনাদকাটকে রঞ্জি ফাইনাল খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে। ২০২০ সালে রাজকোটে রঞ্জি ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। এবার ঘরের মাঠে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+