প্রথম ওভারেই হ্যাটট্রিক, দুই ওভারে পাঁচ, রঞ্জি ট্রফিতে ইতিহাস তৈরি করলেন জয়দেব উনাদকাট

প্রথম ওভারেই হ্যাটট্রিক, দুই ওভারে পাঁচ, রঞ্জি ট্রফিতে ইতিহাস তৈরি করলেন জয়দেব উনাদকাট

দুর্ধর্ষ ভাবে রঞ্জি ট্রফিতে ফিরলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। বামহাতি এই পেসার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বল হাতে ঝড় তুললেন দিল্লির বিপক্ষে। একা হাতে দিল্লির ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন জয়দেব। মঙ্গলবার গ্রুপ 'সি'-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সৌরাষ্ট্র এবং দিল্লি।

প্রথম ওভারেই হ্যাটট্রিক, দুই ওভারে পাঁচ, রঞ্জি ট্রফিতে ইতিহাস তৈরি করলেন জয়দেব উনাদকট

টসে জিতে ব্যাটিং নেয় দিল্লি, আর প্রথম ওভারেই হ্যাটট্রিক করে দিল্লিকে ম্যাচের শুরুতে বড় ধাক্কা দিয়ে যান প্রতিপক্ষ অধিনায়ক উনাদকট। নিজের দ্বিতীয় ওভারে অর্থাৎ ম্যাচের তৃতীয় ওভারে আরও দুইটি উইকেট তুলে নেন জয়দেব। মাত্র ২ ওভারেই পাঁচ উইকেট সংগ্রহ করার ফলে ২১ তম ৫ উইকেট হল অর্জন করলেন ভারতীয় দলের এই পেসার। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে স্কোর বোর্ডে দিল্লির রান দেখাচ্ছিল ৬/৫। ম্যাচে প্রথম ঘণ্টার মধ্যে আরও একটি উইকেট সংগ্রহ করেন জয়দেব। ১০ রান তুলতে ৭টি উইকেট হারায় দিল্লি, যার মধ্যে ছয়টিই নেন জয়দেব উনাদকট।

জয়দেব উনাদকটের হ্যাটট্রিকের শিকার ধ্রুব শোরে (০), বৈভব রাওয়াল (০) এবং দিল্লির অধিনায়ক যশ ঢুল (০)। প্রথম ওভার শেষে দিল্লির রান ছিল ০/৩। ম্যাচের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারে উনাদকট প্যাভিলিয়নে পাঠান জন্টি সিন্ধু এবং ললিত যাদবকে। এই হ্যাটট্রিক সংগ্রহের ফলে রঞ্জি ট্রফির ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন উনাদকট। জয়দেব উনাদকট প্রথম বোলার হলেন যিনি রঞ্জি ট্রফিতে প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন। নিজের তৃতীয় ওভারে উনাদকট সংগ্রহ করেন দিল্লির উইকেটরক্ষক লক্ষ্যের উইকেট। হৃতিক শোকিনের ব্যাটের উপর ভর করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দিল্লি। ৫৭ রানে অপরাজিত রয়েছেন এই লোয়ার অর্ডার ব্যাটার, সঙ্গে ২৪ রানে অপরাজিত রয়েছেন শিবাঙ্ক বশিষ্ঠ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+