IPL 2025: নিলামে কখনও থাকেননি অবিক্রিত, আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড তৈরি করলেন উনাদকাট

২৭ কোটি টাকা দাম পেয়ে আইপিএলের মঞ্চে রেকর্ড সৃষ্টি করেছেন ঋষভ পন্থ। অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড মূল্য খরচ করে ভারতীয় দলের তারকা উইকেটরক্ষককে নিয়েছে লখনউ দল। নিলামের মঞ্চে আরও একজন রেকর্ড তৈরি করেছেন তিনি সৌরাষ্ট্রের পেসার জয়দেব উনাদকাট।

টাকার অঙ্কে ১ কোটিতেই অভিজ্ঞ পেসারকে দলে পেয়ে গিয়েছে হায়দরাবাদ, বলা ভালো দলে ধরে রাখতে সক্ষম হয়েছে সানরাইজার্স। আসলে নিলামেরহায়দরাবাদ ছাড়া অন্য কোনও দল উনাদকটকে কেনার আগ্রহ দেখায়নি। এরফলে বেস প্রাইসেই উনাদকাটকে ধরে রাখতে সক্ষম হয়েছে সানরাইজার্স। দল পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন একটি রেকর্ড সৃষ্টি করলেন উনাদকাট। রেকর্ড না বলে বিশ্ব রেকর্ড বলা ভালো। কারণ উনাদকাটের মতোন এমন রেকর্ড আইপিএলে অতীতে কারোর নেই।

২০১১ সাল থেকে আইপিএলের নিলামে উঠছেন উনাদকট। কখনও অবিক্রিত থাকেননি উনাদকট। প্রতিবারই দল পেয়েছেন। আইপিএলের ইতিহাসে ১৩ বার বিক্রি হওয়ার নজির কোনও ক্রিকেটারের নেই। ১০ বারের বেশি কোনও ক্রিকেটার আইপিএল নিলামে বিক্রি হয়নি। কিন্তু উদানকাট সবার রেকর্ড ভেঙে দিয়েছেন।

২০১১ সাল থেকে ২০২৫ যতবারই আইপিএলের নিলামে উঠেছেন ততবারই দল পেয়েছেন সৌরাষ্ট্রের এই বাঁ হাতি পেসার। গত বার নিলামে ১ কোটি ৬০ লক্ষ দাম ছিল উনাদকাটের। শেষ আইপিএলে নিজামের শহরের দলের হয়ে খেলেছেন। ১১ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। ২০১১ সালের নিলামে ১.৬ কোটিতে তাঁকে দলে নেয় কেকেআর। ২০১৩ সালে ২.৪ কোটিতে যোগ দেন আরসিবিতে। ২০১৫ সালে দিল্লি জয়দেবকে কেনে ১.১ কোটিতে।

IPL 2025: 'এক নতুন যাত্রার সূচনা', দিল্লি দলে যোগ দিয়ে নিজের প্রথম প্রতিক্রিয়াতে কী জানালেন কেএল রাহুল?
২০১৬ সালে কেকেআর ১.৬০ কোটিতে দলে নেয়। ২০১৭ সালে রাজস্থান ৩০ লক্ষ টাকায় তাঁকে কেনে। এরপরই সবাইকে চমকে দেন জয়দেব। ২০১৮ সালে ১১.৫০ কোটিতে রাজস্থান রয়্যালস তাঁকে কেনে। রাজস্থান রয়্যালস ২০১৯ সালে ৮.৪ কোটিতে দলে নেয়। ২০২০ সালে রাজস্থান রয়্যালস তাঁকে ৩ কোটিতে দলে নেয়। এরপর মুম্বই দল ১.৩ কোটিতে ২০২২ সালে তাঁকে দলে নেয়। ২০২৩ সালে ৫ কোটি টাকায় লখনউ দলে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+