Jay Shah: নতুন দায়িত্বে জয় শাহ, সৌরভ-স্মিথদের কমিটিতে যুক্ত হলেন আইসিসি চেয়ারম্যান
এক মাসের একটু বেশি সময় আগে আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবার ক্রিকেটের ঐতিহ্যশালী আরও একটি সংস্থার সঙ্গে যুক্ত হলেন জয় শাহ। বিসিসিআইয়ের প্রাক্তন সচিব এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেরিলেবোন ক্রিকেট ক্লাবের( এমসিসি) উপদেষ্টা বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার এবং প্রচারের জন্য এমিসির ভূমিকা রয়েছে। ক্রিকেটের নীতি নির্ধারণের ক্ষেত্রে এই কমিটির সিদ্ধান্ত চূরান্ত। এমসিসির যে উপদেষ্টা কমিটি আছে তাতে সদস্য হলেন জয় শাহ। সাধারণত প্রাক্তন ক্রিকেটাররাই এমসিসির সদস্য বা উপদেষ্টা কমিটিতে আসেন, এবার সেই তালিকায় যুক্ত হলেন জয় শাহ।

গত বছর এমসিসি উদ্বোধনী ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামের আয়োজন করেছিল, কিন্তু সেই সভায় জয় শাহ অনুপস্থিত ছিলেন। লর্ডসে এই আলোচনা সভাতে বিশ্বব্যাপী খেলার অবস্থা নিয়ে আলোচনা হয়। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে একই রকম একটি আলোচনা সভার আয়োজন করতে চলেছে এমসিসি। জয় শাহ নতুন ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস উপদেষ্টা বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হয়েছে।
এই কমিটির নেতৃত্বে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং এমসিসির সভাপতি কুমার সঙ্গকারা। নতুন উপদেষ্টা বোর্ডের অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ওপেনার গ্রেম স্মিথ এবং ইংল্যান্ড ক্রিকেটের প্রাক্তন ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস সহ ইংল্যান্ডের মহিলা অধিনায়ক হিদার নাইট এবং আরও বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্ব।
এমসিসি ঘোষণা করেছে যে ক্রিকেটের উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভাটি এই বছরের মাঝামাঝি ৭ এবং ৮ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অনুষ্ঠিত হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হবে।
এই সভার বিষয়ে মার্ক নিকোলাস ক্রিকইনফোকে জানিয়েছেন, আমরা আসন্ন সভাতে ক্রিকেটের আরও উন্নয়ন এবং বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কীভাবে ক্রিকেটের বিশ্ব ব্যাপী প্রসার নিয়ে আলোচনা হবে, সেই রিপোর্ট আইসিসিকে দেওয়া হবে।
উল্লেখ্য, অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে দেখা করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর সুইজারল্যান্ডে গিয়ে আইওসি প্রধানের সঙ্গে দেখা করেন জয় শাহ।
আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ারই বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচ দেখতে অস্ট্রেলিয়া যান জয় শাহ। সেখানে গিয়ে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সের সিইও সিন্ডি হুকের সঙ্গে বৈঠক করেছিলেন আইসিসি চেয়ারম্যান। গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে গিয়ে হুকের সঙ্গে বৈঠক করেছিলেন।












Click it and Unblock the Notifications