হার্দিকের প্রত্যাবর্তন প্রসঙ্গে বড় ইঙ্গিত দিলেন জয় শাহ, দক্ষিণ আফ্রিকা সফরের পর কোচ নিয়ে কোন পদক্ষেপ?

Jay Shah On Hardik Pandya: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাল প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। নেতৃত্বে সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে ভারতের হাতে রয়েছে ৬টি টি ২০ আন্তর্জাতিক।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্বকাপে গোড়ালির চোটের কারণে ছিটকে যাওয়া হার্দিক পাণ্ডিয়া কবে মাঠে ফিরতে পারবেন। জানা গিয়েছিল, তিনি একেবারে আইপিএল খেলতেই নামবেন। তবে বিসিসিআই সচিব জয় শাহ দিলেন বড় ইঙ্গিত।

Jay Shah On Hardik Pandya: হার্দিকের প্রত্যাবর্তন প্রসঙ্গে বড় ইঙ্গিত দিলেন জয় শাহ

হার্দিকের পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বোলিংয়ের সময় বল থামাতে গিয়ে গোড়ালিতে চোট পান। দেখা যায় তাঁর বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। এখন তাঁর রিহ্যাব চলছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। মাঠে ফেরার প্রস্তুতি যে শুরু করে দিয়েছে তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পাণ্ডিয়া।

আজ বিসিসিআই সচিব জয় শাহ বলেন, হার্দিকের উপর প্রতিদিনই নজর রাখা হচ্ছে। তিনি নিজেও ফিট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। ফিট হয়ে গেলে তা সময়মতো জানিয়ে দেওয়া হবে। তবে আফগানিস্তান সিরিজে তিনি খেলতে পারেন। উল্লেখ্য, জানুয়ারিতেই দেশের মাটিতে তিন ম্যাচের টি ২০ সিরিজে আফগানদের বিরুদ্ধে নামবে ভারত।

জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে খুব বেশি সময় পাওয়া যায়নি। তাই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অন্যান্য সাপোর্ট স্টাফদের জানানো হয়েছিল, চুক্তি শেষ হলেও দক্ষিণ আফ্রিকা সফর অবধি আপাতত তাঁদের কাজ চালিয়ে যাওয়ার জন্য। দ্রাবিড়রা রাজি হয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে দল ফিরলেই কোচিং স্টাফদের সঙ্গে নতুন চুক্তি সেরে ফেলা হবে।

ফলে স্পষ্ট ইঙ্গিত, টি ২০ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়দের কোচিংয়েই নামবে ভারতীয় দল। তবে রোহিত শর্মা টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কিনা সে ব্যাপারে কিছু বলেননি জয়। তিনি বলেন, জুনে টি ২০ বিশ্বকাপ। তার আগে আইপিএল থাকবে। ফলে তড়িঘড়ি এ বিষয়ে সিদ্ধান্ত যে বোর্ড নেবে না তা স্পষ্ট করেন বিসিসিআই সচিব।

ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের কোনও একটি টেস্ট দিন-রাতের বা গোলাপি বলে হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। তবে সেই সম্ভাবনা কম। গোটা বিশ্বেই এখন দিন-রাতের টেস্টের চল কমেছে। বিশেষ করে ভারতের টেস্টগুলি চার দিন অবধিও গড়ায়নি। ফলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

মহিলাদের প্রিমিয়ার লিগ ফেব্রুয়ারি মাসে হবে। তা প্রথম সংস্করণের মতো একটি শহরেই হবে। তবে আগামী দিনে এই লিগকে দেশের বেশ কয়েকটি স্টেডিয়ামে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। বেঙ্গালুরু, আমেদাবাদ এবার সম্ভাব্য শহরের মধ্যে রয়েছে। হতে পারে উত্তরপ্রদেশেও। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেই শহরের নাম ঘোষণার কথা জানান মহিলাদের প্রিমিয়ার লিগের নবগঠিত কমিটির আহ্বায়ক জয় শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+