Jay Shah: জয় শাহ-র রাস্তা মসৃণ, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে দায়িত্ব ছাড়ছেন

Jay Shah: আইসিসির চেয়ারম্যান হওয়ার পথ মসৃণ জয় শাহ-র। আইসিসি বোর্ডের কাছে গ্রেগ বার্কলে জানিয়ে দিলেন, এই পদে তিনি আর তৃতীয় দফার মেয়াদে থাকতে চান না।

আর সেই সিদ্ধান্তের পরেই তুমুল চর্চা শুরু হয়েছে জয় শাহকে নিয়ে। তবে এ জন্য জয়কে নির্বাচনে লড়তে হবে কিনা সেটাই দেখার।

Jay Shah -

আইসিসির বোর্ড অব ডিরেক্টরদের বৈঠক ছিল আজ। সেখানেই সিদ্ধান্ত হয় মহিলাদের টি২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার। এই সংক্রান্ত প্রেস বিবৃতিতেই আইসিসি জানিয়েছে, বার্কলে এদিন বোর্ডকে জানিয়েছেন তিনি আর চেয়ারম্যান বা চেয়ারপার্সন পদে থাকতে চাইছেন না।

২০২০ সালের নভেম্বরে বার্কলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 'আইসিসি চেয়ার' নির্বাচিত হন বার্কলে। ২০২২ সালে তাঁর এই পদে বহাল থাকা সুনিশ্চিত হয়েছিল। দ্বিতীয় দফায় দুই বছরের মেয়াদ ফুরাচ্ছে নভেম্বরেই। তবে জানা গিয়েছে, নতুন যিনি এই পদে বসবেন তাঁর কার্যকালের মেয়াদ দুই বছর নয়, হবে তিন বছরের।

আইসিসি জানিয়েছে, বর্তমানে আইসিসির ডিরেক্টরদের আইসিসি চেয়ার পদের জন্য মনোনয়ন পাঠাতে হবে আগামী ২৭ অগাস্টের মধ্যে। যদি একজনের বেশি পদপ্রার্থী থাকেন তবেই হবে নির্বাচন। আইসিসির পরবর্তী চেয়ারম্যান বা চেয়ারপার্সনের কার্যকালের মেয়াদ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

অনেকদিন ধরেই জল্পনা চলছে, জয় শাহ এই পদে আসতে পারেন। এমনকী ২০২২ সালেও তাঁর এই পদে আসা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। বার্কলের আইসিসি চেয়ার হওয়ার পিছনে জয় শাহ-র অবদান অনস্বীকার্য। তবে জয় যদি এই পদে আসতে আগ্রহী হন, সেক্ষেত্রে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন কিনা সেটাই বড় প্রশ্ন।

তবে বিসিসিআই সচিব জয় শাহ বিশ্ব ক্রিকেটে এতটাই প্রভাবশালী হিসেবে নিজেকে তুলে ধরেছেন, তাতে তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী নাও হতে পারেন। ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ, আগামী বছর মহিলাদের বিশ্বকাপ ভারতে হবে। ফলে জয় আইসিসি চেয়ার থাকাকালীনই সেই ইভেন্টগুলি হতে পারে।

এদিকে, টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ নিয়ে নানা চর্চা হয়েছে। ভারত-পাকিস্তান দ্বৈরথের পিচটিকে সন্তোষজনক আখ্যা দিলেও আইসিসি দুটি পিচকে আনস্যাটিসফ্যাক্টরি বলেছে বা অসন্তোষ প্রকাশ করেছে।

নাসাউ স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের পিচকে আনস্যাটিসফ্যাক্টরি বলা হয়েছে। যেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড যথাক্রমে ৭৭ ও ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল। আফগানিস্তানের হেড কোচ জনাথন ট্রট সেমিফাইনালের পিচ নিয়ে সরব হয়েছিল। আফগানরা সেখানে ৫৬ রানে অল আউট হয়ে যায়। টারৌবার সেই পিচ আনস্যাটিসফ্যাক্টরি রেটিং পেয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল হয়েছিল কেনসিংটন ওভালে, সেই পিচ ভেরি গুড রেটিং পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+