IPL 2024: আইপিএলের ম্যাচ শেষেই কাছাকাছি জয়-ঈশান, অবশেষে বরফ গলল? এক ছবিতে উত্তাল নেট দুনিয়া
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ঈশান কিষাণের মধ্যে তিক্ততার অবসান কি অবশেষে হল? ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের উপর নরম হল বোর্ড? ফের ঈশানকে ফেরানো হবে কেন্দ্রীয় চুক্তিতে? রবিবার গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর থেকে এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে? সৌজন্যে একটি ভাইরাল ছবি।
গুজরাত-মুম্বই ম্যাচ শেষে এক ফ্রেমে দেখা গেল বোর্ড সচিব জয় শাহ এবং অবাধ্য হিসাবে পরিচিত ঈশান কিষাণকে। ম্যাচের পর ঈশান কিষানের দিকে এগিয়ে আসেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণই কথাবার্তা হয়, টিভির পর্দায় তেমনই দেখা যায়। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বইয়ের হারের পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে জয় শাহ এবং ঈশান কিষাণের ছবি।

রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নেমেছিল। এই ম্যাচে ঈশান চারটে বল খেললেও কোনও রানই করতে পারেননি। ঈশানের এই পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
গত বছর ডিসেম্বর মাসে ঈশান ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। কিন্তু, টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই তিনি ভারতীয় ক্রিকেট স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। মানসিক অবসাদের কারণ দেখিয়ে দল থেকে ছুটি নেন। এরপর থেকে বিষয়টি নিয়ে কম জটিলতা হয়নি। ভারতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন ঈশান। এমনকি বোর্ডের রঞ্জি খেলার নির্দেশকেও আমান্য করেন।
আশঙ্কাকেই সত্যি করেই বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েন ঈশান কিষাণ । গত ২৮ ফেব্রুয়ারি সরকারিভাবে ঘোষণা করে দেয় বিসিসিআই।ঈশান কিষাণেরর কেন্দ্রীয় চুক্তির উপরেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। শোনা যাচ্ছে, বিসিসিআই এবার ঈশানকে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই আশঙ্কাই সত্যি হয়।
Jay Shah having a word with Ishan Kishan. pic.twitter.com/IzkElZysHv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 24, 2024
বিসিসিআই উল্লেখ করেছে, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। মূলত শৃঙ্খলা জনিত সমস্যার জন্যই এই দুই ক্রিকেটার বড় শাস্তি পেয়েছেন।












Click it and Unblock the Notifications