Jay Shah: ভারতের অবদান মেনেও খোঁচা বার্কলের, আইসিসি চেয়ারম্যান জয় শাহকে দিলেন নানা জ্ঞান

Jay Shah: জয় শাহ চলতি মাসের প্রথম দিন থেকেই আইসিসির চেয়ারম্য়ান হয়েছেন। আজ একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে। তার আগে সদ্য প্রাক্তন আইসিসি চেয়ার গ্রেগ বার্কলে বিশেষ বার্তা দিলেন জয়কে।

বার্কলে আশাবাদী, জয়ের জমানায় ক্রিকেট আরও কিছুটা উঁচু ধাপে পৌঁছে ধাপে। তবে একইসঙ্গে তিনি জয়কে অনুরোধ করেন, আইসিসির সকল সদস্যকেই পাশে নিয়ে চলার জন্য়।

Jay Shah

২০২০ সাল থেকে চার বছর আইসিসির চেয়ারম্যান ছিলেন বার্কলে। উন্নতশীল দেশগুলি-সহ বিশ্বে ক্রিকেটের বিকাশ ঘটাতে ভারতীয় দল ও বিসিসিআইও অগ্রণী ভূমিকা নিতে পারে বলে অভিমত তাঁর।

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বার্কলে বলেছেন, ভারতীয় ক্রিকেটে নিজের অভিজ্ঞতাকে পাথেয় করে জয় ক্রিকেটকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দিতে পারেন। তবে আইসিসি চালানোর ক্ষেত্রে বিসিসিআইকেই শুধু প্রাধান্য না দিয়ে সকলকে নিয়েই জয় চলবেন বলে আশা রাখি।

বার্কলে বলেন, ক্রিকেটের ক্ষেত্রে ভারত যে অবদান রেখে চলেছে তাতে আমরা ভাগ্যবান। তবে এটাও ঠিক যদি একটি দেশেরই যদি শক্তি ও প্রভাব বেশি থাকে তাহলে তা অনেক ভালো কিছুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। যা বিশ্বব্যাপী ক্রিকেটের বিকাশের পথেও অন্তরায় হতে পারে।

যদিও বার্কলের কথায় এই বিষয়টিও উঠে এসেছে ভারত নানাভাবে বিশ্বে ক্রিকেটের বিকাশে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে। সকলকে একত্রিত করেই। ছোট দেশগুলির সঙ্গে খেলা থেকে শুরু করে বাণিজ্যিকভাবেও ভারত বিভিন্ন দেশকে আর্থিকভাবে ও খেলার মানের নিরিখে উন্নত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

বার্কলে আইসিসি চেয়ারম্যান থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ চালু হয়েছে। যার ফলে ক্রিকেটের সূচি করাটাও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। অত্যধিক ক্রিকেটের বিষয়টিও জয়ের সামনে চ্যালেঞ্জের।

বার্কলে বলেন, আমি আইসিসি চেয়ারে থাকাকালীনও বলতে পারতাম না কোন দেশ কখন কাদের বিরুদ্ধে খেলছে। মার্কো জানসেনের সাত উইকেট নেওয়ার খবর দেখে মনে পড়ল যে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকায় খেলছে। এটাও ক্রিকেটের পক্ষে ভালো নয়। ক্রিকেট ক্যালেন্ডার এখন খুব ঠাসা। সকলেই যেহেতু আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে চায়, ফলে এই বিষয়ে ভারসাম্য আনাটাই কঠিন।

আফগানিস্তানে মহিলা ক্রিকেট থমকে। তবে এ ক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দোষ দেখছেন না বার্কলে। তিনি মনে করেন, মহিলা দলের অবস্থানগত কারণে আফগানিস্তানের পূর্ণ সদস্য দেশের স্বীকৃতি কেড়ে নেওয়া সহজ। কিন্তু এটাও বিবেচনা করতে হবে, সেই দেশের নিয়মের জেরেই এই পরিস্থিতি। ফলে সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বার্কলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+