New NCA: বেঙ্গালুরুতে 'নতুন' এনসিএ! চোখধাঁধানো ব্যবস্থাপনা জনসমক্ষে আনলেন জয় শাহ

New NCA Facility: শীঘ্রই চালু হয়ে যাবে বেঙ্গালুরুতে নতুনভাবে গড়ে ওঠা ন্যাশনাল ক্রিকেট আকাদেমি। ২০২২ সালের ২৫ নভেম্বর সেই কাজের অগ্রগতির ছবি তুলে ধরেছিলেন জয় শাহ।

বিসিসিআই সচিব আজ যে পোস্ট করেছেন তা দেখলে মনে হবে অবিশ্বাস্য! বিশ্বমানের পরিকাঠামো দিয়ে নতুন এনসিএ-তে তাক লাগিয়ে দিচ্ছে বিসিসিআই।

New NCA Facility

জয় শাহ এক্স হ্যান্ডলে জানিয়েছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি বেঙ্গালুরুতে নতুন ন্যাশনাল ক্রিকেট আকাদেমির খুব শীঘ্রই উদ্বোধন হবে। কাজ প্রায় চূড়ান্ত। তিনটি বিশ্বমানের খেলার মাঠ থাকছে। রয়েছে ৪৫টি প্র্যাকটিস পিচ।

এ ছাড়াও নতুন এনসিএ-তে ইন্ডোর ক্রিকেট পিচ, অলিম্পিক-সাইজ সুইমিং পুল, স্টেট অব দ্য আর্ট ট্রেনিং, রিকভারি ও স্পোর্টস সায়ান্সের বিবিধ অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকছে। এই উদ্যোগে বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটাররা তাঁদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন সেরা পরিবেশে, দাবি জয় শাহের।

কোনও ক্রিকেটার চোট পেয়ে বাইরে থাকলে তাঁদের রিহ্যাব চলে এনসিএ-তে। নতুন পরিকাঠামো ক্রিকেটারদের এই প্রক্রিয়ায় খুবই সাহায্য করবে। বিশেষ করে যেভাবে উন্নত মানের স্পোর্টস সায়ান্সের বিশেষজ্ঞদের এখানে রেখে ক্রিকেটারদের জন্য সেরা পরিবেশ সুনিশ্চিত করছে বিসিসিআই।

বর্তমানে এনসিএ রয়েছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু সেখানে স্থান সঙ্কুলানের পাশাপাশি প্র্যাকটিস গ্রাউন্ড, পিচের সংখ্যা প্রত্যাশিত জায়গায় পৌঁছচ্ছিল না। মূলত জায়গা কম থাকায় বড় কোনও জায়গায় নতুন এনসিএ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

জানা যাচ্ছে, নতুন এনসিএ-তে ১৬ হাজার বর্গফুটের জিম, ২৪৩টি রুম ও ওপেন-এয়ার থিয়েটারও থাকবে। থাকবে ব্যাঙ্ক, ফার্মেসি, হাসপাতাল, সালোঁ, এটিএম, সাইক্লিং ট্র্যাক, বাস্কেটবল, টেনিস ও ফুটসলের কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+