Champions Trophy 2025: রোহিত-বিরাটরা খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? নতুন কোচ আসার আগে বড় ঘোষণা জয়ের

Champions Trophy 2025: টি২০ বিশ্বকাপ জেতায় মিটেছে ১১ বছর ধরে চলা আইসিসি ট্রফির খরা। এবার মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। যা হওয়ার কথা পাকিস্তানে।

ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, নাকি হাইব্রিড মডেলে তা খেলা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে সিনিয়রদের ভবিষ্যৎ স্পষ্ট করে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

Champions Trophy 2025 -

ভারত টি২০ বিশ্বকাপ জিততেই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তাঁরা টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।

শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারত পাচ্ছে নতুন হেড কোচ। গৌতম গম্ভীরই সেই দায়িত্ব পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। রজার বিনি, জয় শাহরা মুম্বইয়ে ফিরেই এই সংক্রান্ত ঘোষণা করবেন। চলতি মরশুমেই ভারত সীমিত ওভারের ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে।

ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে সিনিয়রদের অবদানের কথা উল্লেখ করে জয় শাহ বলেন, তিন গ্রেট ক্রিকেটার অবসর নেওয়ায় ট্রানজিশন শুরু হয়ে গিয়েছে। যেভাবে দল এগিয়ে চলেছে তাতে আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জেতা। উল্লেখ্য, এই দুটি ফাইনালই হবে আগামী বছর।

ভারত ২০২১ ও ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে হেরে গিয়েছিল যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে ভারতকে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। তারপর ফের শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

জয় শাহ জানিয়ে দিয়েছেন, প্রায় একই রকমের দল ওই দুটি টুর্নামেন্টে খেলবে। থাকছেন সিনিয়ররাও। ফলে জয়ের কথাতেই স্পষ্ট, ফিটনেস বাধা হয়ে না দাঁড়ালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ৯টি একদিনের আন্তর্জাতিক খেলতে তার সব কটিতেই থাকবেন সিনিয়ররাও।

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে ফেব্রুয়ারি-মার্চে। ভারত তার আগে শ্রীলঙ্কায় তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার পাশাপাশি দেশের মাটিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনটি করে ওডিআই খেলবে। রোহিত শর্মার পর ভারতের টি২০ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া হবেন কিনা তা নিয়ে কিছু বলেননি জয়। তিনি বলেন, এটা নির্বাচকরাই ঠিক করবেন। তবে পাণ্ডিয়ার ফর্ম নিয়ে কথা হচ্ছিল। কিন্তু নির্বাচকরা তাঁর উপর যে আস্থা রেখেছিলেন তার মর্যাদা দিয়েছেন হার্দিক।

ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ নিয়েও আত্মবিশ্বাসী জয়। তাঁর কথায়, আমরা সব খেতাবই জিততে চাই। টি২০ বিশ্বকাপ দলের মাত্র তিনজন যাচ্ছেন জিম্বাবোয়ে সফরে। আমাদের বেঞ্চ স্ট্রেংথ সবচেয়ে বেশি। প্রয়োজন হলে একই সময়ে আমরা তিনটি দল নামিয়ে দিতে পারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+