Javed Miandad:ডনের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে গর্বিত মিয়াঁদাদ, দাউদের প্রশংসা করে ফের বিতর্কে পাক প্রাক্তনী
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবং আন্ডারওয়ার্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে চর্চা নতুন কোনও বিষয় নয়। উভয়ের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। ক্রিকেটার জীবনে বরাবরই বিতর্কিত ছিলেন মিয়াঁদাদ। এবার দাউদ ইব্রাহিমের প্রশংসা করে ফের একবার বিতর্কের সৃষ্টি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
প্রাক্তন পাকিস্তানি ব্যাটার জাভেদ মিয়াঁদাদ একজন পাকিস্তানি সাংবাদিককে দেওয়া একটি সাক্ষাত্কারে আরও একটি বিতর্কিত বক্তব্য পেশ করেছেন। তিনি তাঁর আত্মীয় এবং আন্ডারওয়ার্ড ডন দাউদ ইব্রাহিমের ভূয়সী প্রশংসা করেছেন। মুসলমানদের জন্য 'অনেক' করার জন্য দাউদের প্রশংসা করেছেন মিয়াঁদাদ।

দাউদের মেয়ে মাহরুখ ইব্রাহিম এবং মিয়াঁদাদের ছেলে জুনায়েদের মধ্যে বিয়ে ২০০৬ সালে করাচিতে হয়েছিল। সেই বিবাহ অনুষ্ঠানে দাউদকে ধরার জন্য ফাঁদ পেতেছিলেন ভারতীয় গোয়েন্দারা। কিন্তু সেই অনুষ্ঠানে আসেননি দাউদ। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে ২৫০ জনেরও বেশি লোক নিহত হওয়ার ঘটনার পর থেকেই ভারত সরকারের কাছে দাউদ মোস্ট ওয়ান্টেড।
এহেন দাউদ সম্পর্কে মিয়াঁদাদ আরও বলেছেন, "আমি তাঁকে অনেক দিন ধরে চিনি। এটা আমার জন্য গর্বের যে তাঁর মেয়ে আমার ছেলেকে বিয়ে করেছে। আমার মেয়ের জামাই খুব শিক্ষিত; সে একটি কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে এবং একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে গেছে।
কয়েক মাস আগে দাউদের মৃত্যুর খবর নিয়ে জল্পনা তৈরি হয়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর জল্পনা ক্রমশ বেড়েছিল । বিষের জ্বালায় জর্জরিত দাউদ ইব্রাহিম করাচির হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরই দাউদের মৃত্যু নিয়ে জল্পনা ছড়িয়েছিল। পাকিস্তানের সোশ্যাল মিডিয়াগুলিতে দাউদের মৃত্যু হয়েছে বলে খবর রটেছে।
এমনকি দাউদের আত্মীয় তথা প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদকে গৃহবন্দি করার খবরও প্রকাশ্যে আসে। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি দাউদের মৃত্যুর প্রসঙ্গে।
অন্যদিকে ইমরান খান প্রসঙ্গে মুখ খুলেছেন মিয়াঁদাদ। তাঁর কথায়, ইমরান খানের খারাপ অভ্যাস যা আমি সনাক্ত করতে পারি তা হল তিনি কারও কথা শোনেন না এবং তিনি যা বিশ্বাস করেন তা অন্যদের উপর চাপিয়ে দেন। তিনি বিশ্বাসই করেন না যে অন্য কেউও সঠিক হতে পারে। ইমরান খানের ভালো গুণ ছিল তিনি অন্যদের সাহায্য করতেন।












Click it and Unblock the Notifications