Jasprit Bumrah: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ? সবটাই নির্ভর করছে একটি শর্তের উপর

Jasprit Bumrah: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জসপ্রীত বুমরাহকে রাখবেন নির্বাচকরা। তবে শেষ মুহূর্তে বুমরাহকে সরিয়ে নেওয়ার আশঙ্কাও থাকছে।

এখনও নিশ্চিত নন ভারত আসন্ন আইসিসি ইভেন্টে দেশের সেরা পেসারকে পাবে কিনা। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নির্ভর করবে একটি শর্তের উপর।

jasprit bhumra

সিডনি টেস্টে প্রথম ইনিংসে বল করার সময় ব্যাক স্প্যাজমের সমস্যা ভোগাতে শুরু করে বুমরাহকে। খেলা চলাকালীনই তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। বুমরাহর সত্যিই ব্যাক স্প্যাজম, নাকি অন্য কোনও সমস্যা, তা স্পষ্ট নয়।

বুমরাহর চোট কতটা গুরুতর সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি বিসিসিআই। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বুমরাহকে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স বা পূর্বতন ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যেতে বলা হয়েছে। সেখানেই চলবে রিহ্যাব।

বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন বুমরাহ। সেই সঙ্গে কথা বলেছেন নিউজিল্যান্ডের অর্থোপেডিক সার্জেন ডা. রোয়ান শাউটেনের সঙ্গে। এই চিকিৎসকই ২০২৩ সালে বুমরাহর পিঠে অস্ত্রোপচার করেছিলেন।

বুমরাহকে এখনই অপারেশনের পথে হাঁটতে হচ্ছে না বলে খবর। ফের বোলিং শুরু করলে যদি আর যন্ত্রণা অনুভব না করেন তাহলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। কিন্তু যদি সমস্যামুক্ত না হয় তাহলে ফের অস্ত্রোপচার করাতে হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। সেক্ষেত্রে আইপিএল, এমনকী জুনে ইংল্যান্ড সফরেও বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

ফলে পিঠে ব্যথা অনুভব না করলেই বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, নচেৎ নয়। নিউজিল্যান্ডের ওই শল্য চিকিৎসকের সঙ্গে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নিয়মিত যোগাযোগ রাখছে। সেইমতো বুমরাহর ফিটনেস সংক্রান্ত যাবতীয় বিষয় জানানো হবে নির্বাচকদের।

১২ জানুয়ারির মধ্যে চ্য়াম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে। প্রয়োজনীয় রদবদল আনা যাবে ১৩ ফেব্রুয়ারির মধ্যে। এদিকে, বুমরাহর অধিনায়কত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। সেভেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, তাঁর মনে হচ্ছে বুমরাহকেই দেশের পরবর্তী অধিনায়ক বেছে নেওয়া হবে।

সানির কথায়, বুমরাহ সামনে থেকে নেতৃত্ব দেন। ভালো অধিনায়ক হওয়ার গুণ তাঁর মধ্যে রয়েছে। সতীর্থদের উপর চাপও তৈরি করেন না। বুমরাহ এটা বুঝিয়ে দেন যে, সকলেই দলে সুযোগ পাওয়ার পর নিজেদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল। সেই মতো সকলে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। মিড-অফ, মিড-অনে দাঁড়িয়েও তিনি বোলারদের পাশে থাকেন, তাঁদের গাইড করেন। এক কথায় অধিনায়ক হিসেবে বুমরাহ অনবদ্য। ফলে তাঁকে খুব তাড়াতাড়ি পাকাপাকিভাবে অধিনায়ক করা হলে অবাক হবেন না গাভাসকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+