সপ্তাহান্তেই বিয়ের পিড়িতে বুমরাহ, কবে এবং কোথায় বিয়ে, পাত্রী কে জানেন কি?

সপ্তাহান্তেই বিয়ের পিড়িতে তারকা বুমরাহ, কোথায় বিয়ে, পাত্রী কে জানেন কি?

সূত্রের খবর সপ্তাহান্তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জসপ্রীত বুমরাহ। দিন মোটামোটি ঠিক। ডেস্টিনেশন এবং পাত্রীও আগে থেকেই ঠিক করে রেখেছেন ভারতীয় ফাস্ট বোলার। আর সে কারণেই জাতীয় দল থেকে লম্বা সময়ের জন্য বুমরাহ যে ছুটি নিয়েছেন, তা আর জানতে কারও বাকি নেই। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে এবং কোথায় বিয়ে করছেন বুমরাহ

কবে এবং কোথায় বিয়ে করছেন বুমরাহ

এক সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী বুধবার অর্থাৎ ১৪ মার্চ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জসপ্রীত বুমরাহ। গোয়ায় ভারতীয় ফাস্ট বোলারের ডেস্টিনেশন ওয়েডিং হবে বলে জানানো হয়েছে। ১৫ মার্চ অতিথি অভ্যাগতদের স্বাগত জানাবেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা।

কাকে বিয়ে করছেন বুমরাহ

কাকে বিয়ে করছেন বুমরাহ

এক সূত্র মারফত জানা গিয়েছে আইপিএলের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের সঞ্চালিকা সঞ্জনা গণেসানকে বিয়ে করতে চলেছেন জসপ্রীত বুমরাহ। দুই তারকার মধ্যে সম্পর্কে বেশ কয়েক বছরের হলেও, এতদিন তা প্রকাশ্যে আসেনি। ক্রিকেটার বুমরাহ তো বটেই, বিষয়টি গোপন রেখেছিলেন ইঞ্জিনিয়ার থেকে ক্রিকেট সঞ্চালিকার ভূমিকায় অবতীর্ণ হওয়া সঞ্জনা। যিনি মহারাষ্ট্রের পুনের বাসিন্দা।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই বুমরাহ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলননি জসপ্রীত বুমরাহ। একই মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে বাইরে রেখেই দল ঘোষণা করেছে বিসিসিআই। দুই দলের ওয়ান ডে সিরিজেও হয়তো খেলবেন না বুম বুম। শোনা গিয়েছে যে বিয়ের জন্যই ক্রিকেট থেকে এই লম্বা ছুটি নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

কবে মাঠে নামছেন বুমরাহ

কবে মাঠে নামছেন বুমরাহ

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২১। তার আগে জসপ্রীত বুমরাহের মাঠে নামার সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে ফের বাইশ গজে নামতে দেখা যাবে ভারতীয় ফাস্ট বোলারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+