Jasprit Bumrah: পথ নয়, বদল করতে হবে পরিবেশ, আরজি করের ঘটনায় মহিলাদের নিরাপত্তা ইস্যুতে বুমরাহের বার্তা
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য তথা দেশ। হাসপাতালের মধ্যেই চার তলার সেমিনার হলে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠেছে। সারা দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এই ইস্যুতে প্রতিবাদে সরব হচ্ছেন সমাজের সবশ্রেণির মানুষ।
খাস কলকাতার বুকে একটি বড় সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। মানুষের জীবন বাঁচানোর কাজ করতে এসে নিজের জীবনকেই অকালে বিসর্জন দিতে হল আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে। আন্দোলন, বিক্ষোভে উত্তাল বঙ্গ মেডিকেল মহল।স্বাধীনতার দিবসের রাতে মেয়েদের রাত দখল কর্মসূচি দেখেছে সারা দেশ।

মহিলাদের রাত দখল কর্মসূচি ব্যপক প্রভাব পড়েছে গোটা সমাজে। ভারতীয় দলের ক্রিকেটার যসপ্রীত বুমরাহও চুপ করে থাকতে পারেননি। তিনিও মহিলাদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন। জাতীয় দলের ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবীদার।' বুমরাহের বার্তা সকলের মন ছুঁয়ে গেছে।
এদিকে, বুমরাহ এখন রয়েছেন বিশ্রামে, ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন। রোহিত-বিরাটের মতোই জসপ্রীত বুমরাহকে দলীপ ট্রফি টুর্নামেন্টে খেলতে হবে না কারণ তাকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারেন কারণ আগামী চার মাসে অস্ট্রেলিয়ায় ৫টি সহ ভারতের ১০টি টেস্ট ম্যাচ আছে। বাংলাদেশ সিরিজে শামি ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।
আসন্ন বাংলাদেশ সিরিজেও বুমরাহ সম্ভবত খেলবেন না। তিনি একেবারে ফিরবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে।
আরজি কর ইস্যুতে মুখ এরআগে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগেই সৌরভ বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।
আরজি কর ইস্যুতে ক্রমশই প্রতিবাদ আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা শুধু চিকিৎসক সমাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। গণ আন্দোলনে পরিণত হয়েছে। সমাজের সকল স্তরের মানুষ অংশ নিচ্ছেন। শুধু সৌরভ বুমরাহ নয়, একইসঙ্গে বলিউড-টলিউডের সেলেবরাও সরব হচ্ছেন।












Click it and Unblock the Notifications