মাঠে ফেরা থেকে কয়েক ধাপ দূরে জসপ্রীত বুমরাহ, পোস্ট করলেন এই ভিডিও

বাইশ গজে প্রত্যাবর্তন থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে জসপ্রীত বুমরাহ। সফল রিহ্যাবের পর ট্রেনিং শুরু করে দিয়েছেন জসপ্রীত।

বাইশ গজে প্রত্যাবর্তন থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে জসপ্রীত বুমরাহ। সফল রিহ্যাবের পর ট্রেনিং শুরু করে দিয়েছেন জসপ্রীত। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট ফ্যানেরা যখন অপেক্ষায় প্রহর গুনছেন, তখন ট্রেনিং সেশনে কঠোর পরিশ্রম করার ভিডিও পোস্ট করলেন বুমরাহ।

মাঠে ফিরতে কঠোর পরিশ্রম বুমরাহের

এই মুহূর্তে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের জিমে দিল্লি ক্যাপিটালসের ফিজিক্যাল ট্রেনার রজনীকান্ত সিভাগনানামের কাছে ট্রেনিং করেন বুমরাহ। সেই সঙ্গে মাঠে প্রত্যাবর্তনের জন্য তিনি কতটা প্রাণ লড়িয়ে দিচ্ছেন সেটা ভিডিও পোস্ট করে জানান দিলেন ভারতীয় পেসার।

বুমরাহের ভিডিও পোস্ট

সোমবার জিম সেশনে ফিটনেস বল নিয়ে ট্রেনারের অধীনে প্র্যাকটিস করার ভিডিও পোস্ট করেছেন তিনি। বছর শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজ রয়েছে। মনে করা হচ্ছে, সেই সিরিজেই দেশের জার্সিতে প্রত্যাবর্তন করতে পারেন বুমবুম। ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই রয়েছে। উল্লেখ্যে এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। কিউয়িদের ডেরায় গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওডিআইয়ের পর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোম্পানি।

সেপ্টেম্বরে বুমরাহ চোট ধরা পড়ে

প্রসঙ্গত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে সেপ্টেম্বরে বুমরাহের পিঠের চোট ধরা পড়ে। যারপর তাঁর পিঠের নীচের অংশে অস্ত্রোপচারের আশঙ্কা তৈরি হয়েছিল। পরে অবশ্য এনসিএ-র রিহ্যাবে ফল মেলায়, অস্ত্রোপচার করতে হয়নি। রিহ্যারের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে, দল থেকে বুমরাহ ছিটকে যান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি ও পরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ মিস করবেন বুমবুম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+