Jasprit Bumrah: ম্যাচ ফিট হতে পারেননি, বুমরাহকে নিয়ে বড় বয়ান বিসিসিআইয়ের
বিশ্বকাপের বছরে চোটের তালিকায় রয়েছেন একঝাঁক ভারতীয় ক্রিকেটার। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ রয়েছেন এই খাতায়। তবে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে বুমরাহের প্রত্যাবর্তন। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের ফিটনেস আপডেট দিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার। মনে করা হয়েছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই দলে ফেরানো হবে টিম ইন্ডিয়ার এক নম্বর পেসারকে।
কিন্তু পরিস্থিতি এখনও বুমরাহের পক্ষে অনুকূলে নেই। ফলে আইরিশদের বিরুদ্ধে সিরিজে তাঁর দলে ফেরা নিশ্চিত নয়। অন্তত সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সূত্র যা জানিয়েছে তাতে বুমরাহের জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা বাড়তে পারে।

বুমরাহ নেটে বোলিং এবং প্রশিক্ষণের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে তাঁর পুরোনো ছন্দে দেখা যাচ্ছে। এই পোস্টের মাধ্যমে, বুমরাহ তাঁর ফিটনেস সংক্রান্ত সমস্ত গুজব উড়িয়ে বুঝিয়ে দিলেন তিনি দ্রুত মাঠে ফিরছেন, বুমরাহ ইজ ব্যাক। ভিডিওতে তার ফিটনেস দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই টিম ইন্ডিয়াতে ফিরবেন তিনি।
কিন্তু বুমরাহকে বিশ্বকাপের লক্ষ্যে তৈরি করা হচ্ছে, আয়ারল্যান্ডর সিরিজের জন্য। বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের তারকা পেসারকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এখনও পর্যন্ত এনসিএ-র পক্ষ থেকে বুমরাহের ফিটনেসের বিষয়ে সবুজ সংকেত পাননি।

বিসিসিআই সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অলিখিত নিয়ম আছে দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে হলে সংশিষ্ট ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলে নিজের ফিটনেস প্রমাণ করতে হয়। তবে আমার মনে হয় এনসিএ ও নির্বাচক কমিটি বুমরাহের ক্ষেত্রে ব্যাতিক্রমী হবে।তাই দেওধর ট্রফিতে পশ্চিমাঞ্চলের দলে তাঁকে রাখা হয়নি।'
সূত্রের খবর অনুসারে এনসিএতে রোজ ৮ থেকে ১০ ওভার বল করছেন বুমরাহ। সম্প্রতি বোলিং করার ভিডিও প্রকাশ করেছেন ভারতীয় দলের পেসার।বিসিসিআই সূত্র জানিয়েছেন, 'এখনও ম্যাচ ফিট হতে পারেননি বুমরাহ। যদি ১০০ শতাংশ ফিট হতে পারতেন তাহলে দেওধর ট্রফিতে তাঁকে দলে রাখা হত। আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে বুমরাহের ফিটনেস রিপোর্ট নির্বাচক মণ্ডলীর কাছে পাঠাবে এনসিএ।'

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা পেসারকে ছাড়াই নামতে হয়েছিল ভারতকে। বুমরাহ না থাকায় বড় রকমের সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পাওয়া যায়নি। এ বার একদিনের বিশ্বকাপের আগে সেই একই চিন্তা।












Click it and Unblock the Notifications