২১ দিনের লকডাউন, ঘর মোছার দায়িত্ব নিয়ে মাকে খুশি করতে পারলেন কি জসপ্রীত বুমরাহ

২১ দিনের লকডাউন, ঘর মোছার দায়িত্ব নিয়ে মাকে খুশি করতে পারলেন কি জসপ্রীত বুমরাহ

করোনার জেরে স্তব্ধ জনজীবন। ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি সতর্কতা। এই পরিস্থিতিতে দেশে এখন ২১ দিনের লকডাউন। যার আজ ষষ্ঠ দিন। স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ থেকে তারকারা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউ রান্নাঘরে কাটাচ্ছেন তো, কেউ ঘরের কাজে হাত লাগাচ্ছেন। এবার ঘর পরিষ্কার করে মাকে খুশি করলেন বুমরাহ। সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন যশপ্রীত।

ঘরে মুছলেন বুমরাহ

বল হাতে বাইশ গজে ব্যাটসম্যানদের কাছে বুমরাহ দুঃস্বপ্ন হলেও বাড়িতে তাঁর কোনও দাপট চলে না। আজও মায়ের বাধ্য ছেলে জসপ্রীত। তাই লকডাউনে মাকে সাহায্য করতেই হাতে পোছনা তুলে নিয়ে ফ্লোর পরিষ্কার করতে লেগে গিয়েছেন ভারতীয় পেসার। বুমরাহের ঘর মোছার ভিডিও দেখে অনেকেই তাঁকে একাজে লেটার মার্কস দিচ্ছেন।

ঘরে নয়, সব কিছু ঠিকঠাক হলে মাঠে থাকতেন বুমরাহ

ঘরে নয়, সব কিছু ঠিকঠাক হলে মাঠে থাকতেন বুমরাহ

সব কিছু ঠিকঠাক চললে ২৯ মার্চ, রবিবার আইপিএলে উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামতেন বুমরাহ। তবে করোনার জেরে পিছিয়ে গিয়েছে আইপিএল। ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত রয়েছে। যেকারণে বুমরাহ লকডাউনে নিজের বাড়িতে ঘর পরিষ্কার করতে ব্যস্ত।

টুইটে যা লিখলেন বুমরাহ

টুইটে যা লিখলেন বুমরাহ

নিজের ঘর মোছার ভিডিওটি টুইটে শেয়ার করে বুমরাহ লিখেছেন, 'বাড়িতে থেকে এখন ঘর মোছার কাজে দক্ষতা দেখাচ্ছি। আমার পারফরম্যান্সে মা কিন্তু বেশি খুশি।'

গাছে জল দিলেন জসপ্রীত

শুধু ঘর মোছা নয় আহমেদাবাদে নিজের বাড়িতে বারান্দায় সাজানো প্রতিটি গাছে জল দিয়ে পরিচর্চা করেছেন ভারতীয় স্পিডস্টার।

রাঁধুনী যখন ভারতীয় ক্রিকেটার

রাঁধুনী যখন ভারতীয় ক্রিকেটার

অন্যদিকে ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালকে আবার রাঁধুনী রূপে পাওয়া গিয়েছে। ২১ দিনের লকডাউনের এই সময় রান্নাঘরে ঢুকে স্প্যানিশ মাশরুম রান্না করে, সেছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মায়াঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+