ইব্রাহিমোভিচের একনিষ্ঠ ভক্ত বুমরাহের কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় শোরগোল, কী করলেন ভারতীয় ফাস্ট বোলার!

ইব্রাহিমোভিচের একনিষ্ঠ ভক্ত বুমরাহের কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় শোরগোল, কী করলেন ভারতীয় ফাস্ট বোলার!

করোনা ভাইরাসের জেরে লকডাউনে প্রায় অচল গোটা দেশ। ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। এই অবস্থায় আইডলের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। কী এমন কাণ্ড ঘটালেন তিনি!

করোনার জেরে লকডাউন

করোনার জেরে লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় চোদ্দোশো। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

বুমরাহের পোস্ট

ফুটবল লেজেন্ড জ্লাতান ইব্রাহিমোভিচের একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ওপরে তিনি লিখেছেন, 'যে শব্দ শুনে বেঁচে থাকা যায়'। ওই ভিডিও-র মধ্যে যে বুমরাহ জীবনযুদ্ধের রসদ খুঁজে পেয়েছেন, তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।

ইব্রার কথা

ইব্রার কথা

৩৬ সেকেন্ডের ওই ভিডিও-তে জ্লাতান ইব্রাহিমোভিচকে বলতে শোনা যাচ্ছে, তিনি কীভাবে পারফর্ম করেন, সেদিকে তিনি নজর রাখেন। তিনি জানেন যে তিনি কীভাবে পারফর্ম করতে পারেন। এবং তাঁর কীভাবে পারফর্ম করা প্রয়োজন। তিনি যতটুকু করতে পারেন, তাতেই তিনি সেরা। তাই আশেপাশে যা হচ্ছে, তা নিয়ে তিনি বিচলিত নন। কারণ তিনি ফুটবলার না হলে কেউ তাঁকে চিনতই না বলে জানিয়েছেন ইব্রা।

বুমরাহের ইব্রা প্রীতি

বুমরাহের ইব্রা প্রীতি

জসপ্রীত বুমরাহ যে জ্লাতান ইব্রাহিমোভিচের একনিষ্ঠ অনুরাগী, তা তিনি আগেও প্রকাশ্যে জানিয়েছেন। অতীতে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথোপকথনে বুমরাহ জানিয়েছিলেন, তাঁর উত্থানে ইব্রাহিমোভিচের ভূমিকা। ভারতীয় ফাস্ট বোলারের কথায়, দীর্ঘদেহী ইব্রা যে ফুটবল বিশ্বে সাড়া জাগাতে পারেন, তা শুরুতে কেউ ভাবেননি। ঠিক একইভাবে তাঁর উত্থান যে এভাবে হতে পারে, তা আগে কেউ বিশ্বাস করেননি বলে জানিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করেছেন বলেও জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+