আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহকে টক্কর দিচ্ছেন কোন দুই রথী

আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহকে টক্কর দিচ্ছেন কোন দুই রথী

আইসিসি-র অগাস্ট মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাম লেখালেন ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। এই তালিকায় রয়েছে আরও দুই এমন ক্রিকেটারের নাম, যাঁরা এ লড়াইয়ে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারকে ছাপিয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক সেই তালিকা। একই সঙ্গে অগাস্ট মাসের সেরা মহিলা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন কারা, চিনে নেওয়া যাক।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

অগাস্ট মাসটা দুর্দান্তভাবেই কেটেছে জসপ্রীত বুমরাহের। ওই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ১২ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। একই সঙ্গে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরাহের অসাধারণ ব্যাটিং ও মহম্মদ শামির সঙ্গে তাঁর ৮৯ রানের পার্টনারশিপ অগাস্ট মাসের সেরা ক্রিকেটার দৌড়ে ভারতীয় ফাস্ট বোলারকে এগিয়ে দিয়েছে বলে আইসিসির তরফে জানানো হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন বুমবুম।

শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে পাকিস্তান। তার অন্যতম কারণ বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদির অনবদ্য বোলিং। ওই সিরিজের দুটি টেস্ট মিলিয়ে মোট ১৮টি উইকেট (প্রথম টেস্টে ৮ ও দ্বিতীয় টেস্টে ১০ উইকট) নিয়েছেন আফ্রিদি। ২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এত ভালো বোলিং পারফরম্যান্স পাকিস্তানের কোনও বোলার করতে পারেননি। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও মহম্মদ জাহিদের দলে নাম লেখানো ২১ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

জো রুট

জো রুট

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন জো রুট। সিরিজের প্রথম তিন টেস্টে শতরান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক। সিরিজে তিনটি ম্যাচ খেলে ৫২৮ রান করেছেন রুট। ম্যাচের এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ১৮০। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন ব্রিটিশ অধিনায়ক। খুব স্বাভাবিকভাবেই আইসিসির অগাস্ট মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জো রুটের নাম অন্তর্ভূক্ত হয়েছে।

মহিলাদের তালিকা

মহিলাদের বিভাগে আইসিসির অগাস্ট মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন থাইল্যান্ডের নাটায়া বোচাথাম, আয়ারল্যান্ডের গাবি লুইস ও ইমেয়ার রিচার্ডসন। গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন নাটায়া। জার্মানির বিরুদ্ধে টি২০তে দুরন্ত পারফরম্যান্স করা লুইস স্বীকৃতি পেয়েছেন। মহিলাদের আইসিসি টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ইউরোপের গ্রুপে নিজের সেরাটা উজাড় করে দেওয়া রিচার্ডসন এ লড়াইয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+