ভারতীয় দলে অক্ষর না সিরাজ? গোলাপি বলে বেঙ্গালুরু টেস্টের বিশেষ প্রস্তুতি নিয়ে কী বললেন বুমরাহ?

ভারতীয় দল এখনও গোলাপি বলে দিন-রাতের টেস্টের সঙ্গে সড়গড় হয়ে উঠতে পারেনি। দেশের মাটিতে দুটি টেস্ট সহজেই জিতলেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে শুধু পরাস্তই হয়নি, টেস্টে সর্বনিম্ন স্কোর ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলির ভারত। এবার ভারত দিন-রাতের টেস্ট খেলবে নতুন অধিনায়কের নেতৃত্ব। ভারতীয় দল উপযুক্ত মানসিক প্রস্তুতি নেওয়ার উপরই যে জোর দিচ্ছে, সে কথা উল্লেখ করলেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ।

গোলাপি বলে বেঙ্গালুরু টেস্টের প্রস্তুতি নিয়ে কী বললেন বুমরাহ

তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে দ্রুত সব কিছুর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। গোলাপি বলে ফিল্ডিং করা একটা আলাদা রকমের অভিজ্ঞতা। যতটা সময় নিয়ে কাছে আসবে বলে মনে হয়, তার আগেই চলে আসে। দুপুরের দিকে বল বেশি স্যুইং হয় না। তবে বিকেল বা সন্ধ্যার দিকে স্যুইং বেশি হয়। এই সব খুঁটিনাটি বিষয় মাথায় রেখে, আলোচনা করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা গোলাপি বলে টেস্ট বেশি খেলিনি। যখন খেলেছি, তখন কঠিন পরিস্থিতিতেও খেলেছি। তাই কোনও মাপকাঠি চূড়ান্ত হয়নি। যেটুকু অভিজ্ঞতা রয়েছে এবং অন্যদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি তার উপর ভিত্তি করে যতটার উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে তা ঠিকঠাক রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে।

গোলাপি বলে বেঙ্গালুরু টেস্টের প্রস্তুতি নিয়ে কী বললেন বুমরাহ

প্রতিটি টেস্ট থেকেই দলের সকলে শিক্ষা নিয়ে এগোতে চাইছেন বলে জানিয়েছেন বুমরাহ। গতকাল তাঁরা পিচ দেখেছিলেন। তবে টেস্ট শুরুর আগের দিন আজ পিচ দেখেই দল চূড়ান্ত করার পথে যে টিম ম্যানেজমেন্ট হাঁটতে চলেছে, সেই ইঙ্গিত দিয়েছেন ভারতের সহ অধিনায়ক। তিন সিমার না তিন স্পিনারে নামা হবে তা পিচ দেখেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। ভারত দেশের মাটিতে গোলাপি বলে দিন-রাতের টেস্ট দুটি খেলেছিল ২০১৯ সালের নভেম্বরে এবং গত বছর ফেব্রুয়ারিতে। এবার মার্চে। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেড টেস্ট ভারত খেলেছিল গোলাপি বলে। সব কটিই আলাদা ধরনের উইকেটে। ফলে পিচ এবং পরিস্থিতি দেখেই ভারত প্রথম একাদশ চূড়ান্ত করতে চলেছে। সে কারণে ভারত ফ্লাডলাইটেই অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে।

গোলাপি বলে বেঙ্গালুরু টেস্টের প্রস্তুতি নিয়ে কী বললেন বুমরাহ

আমেদাবাদে গোলাপি বলে টেস্টের নায়ক দ্বিতীয় টেস্টের দলে এসেছেন কুলদীপ যাদবের জায়গায়। তাঁকে প্রথম একাদশে খেলানোর সম্ভাবনাও রয়েছে। বুমরাহ বলেন, যখনই সুযোগ পেয়েছেন তখনই একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সব বিভাগে ভালো খেলে অক্ষর দলের পারফরম্যান্সে অবদান রেখেছেন। চোটের কারণে তিনি বাইরে ছিলেন। কিন্তু ফিট হয়েই দলে চলে এসেছেন। আমাদের দলের কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তবে নিশ্চিতভাবেই সেই ভাবনায় থাকছে অক্ষরের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নামও। উল্লেখ্য, চোটের কারণে ছিটকে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর ও মুম্বই টেস্টে অক্ষর ৯টি উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+