Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jasprit Bumrah: সোমবারের সকালেই বিরাট সুখবর, বুমরাহ-সঞ্জনার পরিবারে এল নতুন অতিথি

সোমবার সকালেই বিরাট সুখবর। বাবা হলেন জসপ্রীত বুমরাহ। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গনেশন। সমাজ মাধ্যমে পোস্ট করে খুশির খবর জানিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। রবিবার প্রথম সন্তান জ‌ন্মের সময় স্ত্রী-র পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন বুমরাহ। সোমবারই তাঁদের পরিবারে এল নতুন অতিথি। পুত্র সন্তান জন্মের পরই তাঁর নামও চূড়ান্ত করে ফেলেছেন তারকা দম্পতি।

সমাজ মাধ্যমে বুমরাহ লিখেছেন, 'আমাদের ছোট্ট পরিবার বড় হয়েছে। এবং আমাদের হৃদয় আজ অনেক বেশি পরিপূর্ণ। আমরা তা কল্পনাও করতে পারিনি! আজ সকালে আমরা আমাদের পুত্র সন্তান অঙ্গদ জসপ্রীত বুমরাহকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি।' এখানেই শেষ না করে নিজের অনূভূতির কথা তুলে ধরেছেন ভারতীয় দলের তারকা পেসার।

জসপ্রীত

আনন্দের বহিঃপ্রকাশ করে টিম ইন্ডিয়ার তারকা লেখেন, 'মনে হচ্ছে যেন আমরা চাঁদের ওপরে আছি এবং আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু হ‌ল, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।'

রবিবারই ভারতীয় দলের শিবির ছাড়েন বুমরাহ। জানা গিয়েছিল প্রথমবার বাবা হতে চলেছেন ভারতীয় তারকা পেসার। আর সেই কারণেই কয়েকটি দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি। তবে গোটা টুর্নামেন্টে তিনি খেলবেন না, এমনটা নয়। ভারতীয় দল সুপার ফোরে উঠলেই দলের সঙ্গে আবার যোগ দেবেন তিনি বলে খবর।

নেপাল ম্যাচের আগেই সুসংবাদে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা । প্রথম সন্তানের জন্মের জন্য প্রহর গুনছিলেন জসপ্রীত ও সঞ্জনা ।অবশেষে কোল আলো করে এলো পুত্র সন্তান। তার কামব্যাকের অপেক্ষায় ছিল ভারতীয় ভক্তরা, এবার নতুন বুমরাহকে দেখে খুশিতে ডগমগ ভারতীয় ভক্তগণ।


পেশাগত কারণেই ক্রিকেটারদের সঙ্গে পরিচিত ছিলেন সঞ্জনা। বুমরাহ এবং সঞ্জনা একে অপরকে চিনেছিলেন অনেক বছর আগে। তবে তাঁদের মধ্যে আলাপ হয় ২০১৯ সালে। ২০১৯ বিশ্বকাপের সময় বিভিন্ন অনুষ্টানের উপস্থাপক হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন সঞ্জনা।

তবে সুন্দরী সঞ্চালিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বেশিদিন থাকেনি। অচিরেই তাতে মিশেছিল ভালোবাসা। দুই তারকার প্রেমের কাহিনি একটা সময় ছিল ভারতীয় ক্রিকেট এবং বিনোদন জগতের হট টপিক।২০২১ সালের মার্চে বিয়ে করেন বুমরাহ-সঞ্জনা।

ছবি- জসপ্রীত বুমরাহ

চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন বুমরাহ । বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর গত মাসেই আয়ারল্যান্ড সিরিজে কামব্যাক করেন তিনি। ফিরেই অধিনায়কত্বের দায়িত্ব পান। যেখানে ভাল ছন্দেই দেখা গিয়েছিল তাঁকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+