জসপ্রীত বুমরার চোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আশিষ নেহেরা, বিস্তারিত জানুন
জসপ্রীত বুমরার চোট তাঁর অস্বাভাবিক বোলিং অ্যাকশনের জন্য হয়েছে, তা মানতে নারাজ ভারতের প্রাক্তন বাঁ-হাতি সিম বোলার আশিষ নেহেরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে দুর্দান্ত বল করা ভারতের জসপ্রীত বুমরা, পিঠের চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে বুমরার এই চোট তাঁর অস্বাভাবিক বোলিং অ্যাকশনের জন্য হয়েছে, তা মানতে নারাজ ভারতের প্রাক্তন বাঁ-হাতি সিম বোলার আশিষ নেহেরা।

উল্লেখ্য, এমআরআই রিপোর্টে ধরা পড়েছে জসপ্রীত বুমরার চোট গুরুতর। হাড়ের স্ক্যান করে তাঁর পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্যাকচর ধরা পড়েছে। সেই চোট যে বুমরার বোলিং আ্যাকশনের জন্য হয়েছে, তা মনে করেন না আশিষ নেহেরা। তাঁর বক্তব্য, ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পর এক মাস বিশ্রাম পেয়েছিলেন বুমরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে নেমেও ভারতীয় ফাস্ট বোলারের শরীরে কোনও কষ্ট পরিলক্ষিত হয়নি বলেও দাবি করেছেন নেহেরা।
চোট সারিয়ে ক্রিকেট মাঠে ফিরে জসপ্রীত বুমরা একই বোলিং অ্যাকশনে, আগের মতোই বল করতে পারবেন বলে বিশ্বাস করেন আশিষ নেহেরা। এমনকী বুমরার বোলিং অ্যাকশনে তিনি কোনও ভুল খুঁজে পান না বলেও জানিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার। শুধু বল করার সময় বুমরার বাঁ-হাত ওপরে ওঠে না জানিয়েছেন নেহেরা। সেটা বাদ দিলে বুমরার ডেলিভারি লাসিথ মালিঙ্গার থেকে পরিষ্কার বলেই দাবি করেছেন ভারতের প্রাক্তন সিম বোলার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications