হবহু যেন জসপ্রীত বুমরাহ, বুম বুমকে নকল ভারতীয় দলের এই তারকার, প্রশংসা পেলেন স্বয়ং বিশ্বের তারকা বোলারের থেকে
হবহু যেন জসপ্রীত বুমরাহ, বুম বুমকে নকল ভারতীয় দলের এই তারকার, প্রশংসা পেলেন স্বয়ং বিশ্বের তারকা বোলারের থেকে
এশিয়া কাপের জন্য নিজেকে তৈরি করছেন ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জিম্বাবোয়ে সফরে বিশ্রামে ছিলেন হার্দিক। বেশ কিছু দিন বিশ্রামে থাকার পর এশিয়া কাপের আগে নিজেকে প্রস্তুত করার কাজে লেগে পড়েছেন এই তারকা অলরাউন্ডার।

এশিয়া কাপের জন্য্ অনুশীলন শুরু করে দিয়েছেন হার্দিক:
সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের মতোই হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়েছিল বিসিসিআই-এর সিনিয়ার নির্বাচকমণ্ডলী। যাতে সিনিয়ার ক্রিকেটারদের তরতাজা পাওয়া যায় সেই কারণেই বিশ্রামে পাঠিয়েছিল বোর্ড। এশিয়া কাপ শুরু হতে বেশি বাকি নেই। তার আগে অনুশীলনে ফিরেছেন হার্দিক। নিজের বাড়িতে ইন্ডোর বিভাগেই নেটে বোলিং করতে দেখা যায় হার্দিককে।
বুমরাহের বোলিং নকল হার্দিকের:
হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে সমসাময়িক। বুমরাহের বোলিং অ্যাকশান শুরু থেকেই আনঅর্থোডক্স। অদ্ভুদ ভঙ্গিতে বোলিং করেন তিনি, কিন্তু অ্যাশন যতটা সাধারণের থেকে অন্য রকম হোক, বর্তমানে তিনিই বিশ্বের অন্যতম সেরা বোলার। নেট প্র্যাকটিসের মধ্যে বুমরাহের সেই বোলিং অ্যাকশানই নকল করেন হার্দিক। ইনস্টাগ্রামে বুমরাহের বোলিং অ্যাকশান নকল করা একটি ভিডিও শেয়ার করেন হার্দিক এবং তিনি লেখেন, "এটা কেমন?"

হার্দিকের পোস্টে বুমরাহের প্রতিক্রিয়া:
জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশন নকল করে হার্দিকের ছাড়া ভিডিওতে স্বয়ং মন্তব্য করেন বুমরাহ। তিনি মন্তব্যে লেখেন, "বুম?" তাঁর অ্যাকশান নকল করা এবং সেলিব্রেশন উভয়েরই প্রশংসা করেন বুমরাহ।

এশিয়া কাপে ভারত:
এশিয়া কাপের সফলতম দল ভারত। গত ১৪টি সংস্করণের মধ্যে ভারত জিতেছে সাতটিতে। ১৯৮৪ সালে প্রথম সংস্করণে জেতে ভারত এবং ২০১৮ সালেও শেষ সংস্করণটি জেতে ভারত। ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications