IPL 2025: আইপিএলের শুরুতেই বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের! বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা

আইপিএলের শুরুতেই বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। কিন্তু আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। চোট সারিয়ে পুরো ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে বুমরাহের। ফলে এপ্রিল মাসের আগে মাঠে ফেরা সম্ভব নয় বুমরাহের।

একটি সর্ব ভারতীয় ইংরেজি মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুমরাহ বল করা শুরু করলেও কবে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা আছে। সেন্টার অফ এক্সেলেন্সের বিশেষজ্ঞরা আরও কিছুদিন বুমরাহকে নিয়ে অপেক্ষা করতে চাইছেন তারপরেই সিদ্ধান্ত নিতে চাইছেন। ফলে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে বুমরাহকে ছাড়াই পরিকল্পনা করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

Jasprit Bumrah

সর্ব ভারতীয় ইংরেজি মাধ্যমে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছেন, বুমরাহর মেডিক্যাল রিপোর্টে কোনও সমস্যা নেই। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহ বোলিং করা শুরু করেছেন। কিন্তু পরিস্থিতি যা তাতে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে হয়ত বুমরাহের খেলা সম্ভব হবে না। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সর্বোচ্চ পর্য়ায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বুমরাহর এপ্রিলের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে।

বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ফলে বুমরাহকে ছাড়াই ভারত চ্যান্পিয়ন্স ট্রফি খেলছে। এর আগে ২০২৩ সালের আইপিএলও বুমরাহ খেলতে পারেননি।

২০২৪ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। টেস্টে ৭১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে যেমন টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ।

Take a Poll

২০২৪ মরশুমটাভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। এবার পালটা লড়াই দিতে মরিয়া হার্দিক পাণ্ডিয়ারা। আর সেখানে বড়সড় ধাক্কা হতে পারে বুমরাহর চোট। জানা যাচ্ছে, আইপিএলের প্রথম দুসপ্তাহ খেলতে পারবেন না বুমরাহ। এপ্রিলে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।

২৩ মার্চ সিএসকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বই। দুই দল যখনই মুখোমুখি হয়েছে তখনই হাইপ উঠেছে রোহিত বনাম ধোনিকে ঘিরে। কারণ দুই জনেই আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক। কিন্তু দুই জনই বর্তমানে অধিনায়ক নন, শুধু মাত্র ক্রিকেটার হিসাবেই খেলছেন। তবে তাদের রিটেন করতে ভুল করেনি দুই দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+