৩ ম্যাচে উইকেট শূন্য বুমরাহ শীর্ষ স্থান হারালেন, জায়গা অক্ষত বিরাটের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে উইকেট শূন্য ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, আইসিসি ক্রম তালিকার শীর্ষ স্থান হারালেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে উইকেট শূন্য ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, আইসিসি ক্রম তালিকার শীর্ষ স্থান হারালেন। অন্যদিকে শেষ দুটি ওয়ান ডে-তে ব্যর্থ হওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটসম্যানদের তালিকায় রয়ে গেলেন পয়লাতেই।

একধাপ নামলেন বুমরাহ
৩০ ওভারের বিনা উইকেটে ১৬৭ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে শেষ তিনটি ওয়ান ডে-তে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের পারফরম্যান্সের খতিয়ান। যা দেখে তাজ্জব হয়েছে বিশ্ব। আইসিসি ক্রম তালিকাতেও এক ধাপ নামলেন বুমরাহ। ৭১৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে চোটের কারণে ওয়ান সিরিজ না খেলেও পয়েন্টের নিরিখে তালিকার শীর্ষ স্থানে পৌঁছেছেন নিউজিল্য়ান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন যথাক্রমে আফগানিস্তানের মুজিব উর রহমান, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স।

শীর্ষ স্থানে সেই বিরাট
তিন দশক পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি হননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই সিরিজে সবমিলিয়ে মাত্র ৭৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হলেও পয়েন্টের নিরিখে আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হলেন ভিকে। ৮৬৯ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে।

দ্বিতীয় রোহিত
চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। তা সত্ত্বেও আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন, এই ফর্ম্যাটে গত বছরের সর্বাধিক রান সংগ্রাহক মুম্বইকর। বর্তমানে ৮৫৫ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের রস টেলর ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস।
|
অল-রাউন্ডার জাদেজা
আইসিসি প্রকাশিত ওয়ান ডে অল-রাউন্ডারদের ক্রম তালিকায় ভারতের হয়ে স্থান পেয়েছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ২৪৬ পয়েন্ট নিয়ে তিনি তালিকার সপ্তম স্থানে অবস্থান করছেন। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, নিউজিল্য়ান্ডের কলিন ডে গ্রান্ডহোম ও ইংল্যান্ডের ক্রিস ওকস। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications