Jasprit Bumrah-KL Rahul: ‘বুমরাহের ঘরে ফেরা’, নেটে ব্যাটিং শুরু কেএল রাহুলের

ভারতীয় ক্রিকেট দলের জন্য বিরাট স্বস্তি। ফিট হয়ে ছন্দে ফিরছেন জসপ্রীত বুমরাহ এবং কেএল রাহুল। একজন পুরো দমে বোলিং করতে শুরু করেছেন অন্যজন নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। সমাজ মাধ্যমে দুই তারকাই দিয়েছেন নিজেদের ফিটনেস আপডেট।

পিঠের চোটের কারণে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি জসপ্রীত বুমরাহ। ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা বুমরাহ গত কয়েক মাস ধরেই মাঠের বাইরে। একের পর এক সিরিজে খেলতে পারেননি। অবশেষে বুমরাহ ফিটনসে স্বস্তি দিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

বুমরাহ

জসপ্রীত বুমরাহ নিজেই একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে প্রথমবারের মতো তাঁর ফিটনেস সম্পর্কে আপডেট দিয়েছেন। বুমরাহ নেটে বোলিং এবং প্রশিক্ষণের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে তাঁর পুরোনো ছন্দে দেখা যাচ্ছে। এই পোস্টের মাধ্যমে, বুমরাহ তাঁর ফিটনেস সংক্রান্ত সমস্ত গুজব উড়িয়ে বুঝিয়ে দিলেন তিনি দ্রুত মাঠে ফিরছেন, বুমরাহ ইজ ব্যাক। ভিডিওতে তার ফিটনেস দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই টিম ইন্ডিয়াতে ফিরবেন তিনি। এই ভিডিও ভারতীয় দলের জন্য একটি বিশাল স্বস্তির খবর।


এর আগে শোনা গিয়েছিল জসপ্রীত বুমরাহ ১০০ শতাংশ সুস্থ না হলে তাঁকে ভারতীয় দলে ফেরানো হবে না। কিন্তু প্রকাশ্যা আসা ভিডিও-তে যা দেখা যাচ্ছে, তাতে ভারতীয় দলের অন্দরে স্বস্তির আবহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। আগামী অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। ফলে আইরিশের বিরুদ্ধে সিরিজেই বুমরাহকে দলে ফেরানো হতে পারে‌।

যে কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা পেসারকে ছাড়াই নামতে হয়েছিল ভারতকে। বুমরাহ না থাকায় বড় রকমের সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পাওয়া যায়নি। এ বার একদিনের বিশ্বকাপের আগে সেই একই চিন্তা।

বুমরাহ

২০২২ সালের জুলাই মাসে ইংল্যান্ড সিরিজে প্রথম চোট পান বুমরাহ। পুরনো জায়গায় ব্যথা পান। এরপর তিনি দ্বিপাক্ষিক সিরিজ থেকে ছিটকে যান। অগাস্ট মাসে এশিয়া কাপ থেকে ছিটকে যান বুমরাহ। এরপর বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে ফেরানো হয়। কিন্তু সেখানে মাত্র ৬ ওভার বল করে তিনি ফের চোট পান ও বিশ্বকাপ থেকে বেরিয়ে যান।


এদিকে ফিট হয়ে নেটে ব্যাটিং শুরু করলেন কেএল রাহুলও। আইপিএলের ম্যাচে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান। এরপর চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারও করাতে হয়। তবে রিহ্যাব শেষে এনসিএতে যোগ দেন রাহুল। মাসখানেক ফিটনেস ট্রেনিংয়ের পর অনেকটাই ফিট রাহুল। নেটে হালকা ব্যাটিং করাও শুরু করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+