Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jasprit Bumrah: দ্রুত সুস্থ হচ্ছেন, টিম ইন্ডিয়াতে কবে প্রত্যাবর্তন করছেন বুমরাহ?

বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই ভারতীয় দলের জন্য সুখবর। চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বেশ কিছু দিন আগে থেকেই অনুশীলন শুরু করেছেন বুমরাহ। তাঁর উন্নতিতে খুশি লক্ষ্মণ-সহ এনসিএ-র অন্য কোচেরা। সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা।

ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার সম্ভাবনা নেই বুমরার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ়ের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। কারণ এক দিনের বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নিতে রাজি নন বিসিসিআই কর্তারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই বুমরাহকে দলে ফেরানো হতে পারে। সবকিছু ঠিকঠাক চললে আইরিশদের বিরুদ্ধে সিরিজেই ফের ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ।

বুমরাহ

BCCI Domestic Season: ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ্যে, রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বাংলার প্রতিপক্ষ কারা?
একান্তই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একান্তই খেলার বিষয়ে বুমরাহ সবুজ সংকেত না পেলে এশিয়া কাপে তাঁকে দলে ফেরানো হতে পারে। টিম ম্যানেজমেন্ট কখনই চাইছে না দলের প্রধান পেসারকে সরাসরি বিশ্বকাপে মাঠে নামাতে।

নাম প্রকাশে অনিচ্ছিক বোর্ডের এক কর্তা বলেছেন, ''এনসিএ-তে নিতিন পটেল এবং এস রজনিকান্ত প্রচুর পরিশ্রম করছেন বুমরাহকে নিয়ে। নিজেকে ফিট করে তুলতে মরিয়া বুমরাহ নিজেই। ও যথেষ্ট অভিজ্ঞ। বুমরাকে সেরা অবস্থায় মাঠে ফেরাতে চান তাঁরা। কোনও রকম ঝুঁকি নিতে চান না। তাই সাদা বলের ক্রিকেট দিয়েই বুমরাহকে মাঠে ফেরানোর কথা ভাবা হয়েছে।''

বুমরাহ

গতবছরের সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। মাঝের প্রতিটি টুর্নামেন্টে তাঁর অভাব ভালভাবে অনুভব করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের সময়ইই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেই চোটের জন্য এবারের আইপিএল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তবে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই তারকা ক্রিকেটার।

বুমরাহের সঙ্গেই এশিয়া কাপের মঞ্চে ভারতীয় শিবিরে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ারও। নাইট অধিনায়কও বুমরাহের মতোই দ্রুত ফিট হয়ে উঠছে‌ন। চোটের কারনে আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। মনে করা হচ্ছে এশিয়া কাপেই তাঁকে দলে ফেরানো হতে পারে।

শ্রেয়স

Virat Kohli: মাঠের বাইরেও বিরাট রেকর্ড, জানুন কোহলির মোট আয়ের পরিমাণ
অস্ত্রোপচারের পর দু'জনে এখন এনসিএতে রয়েছেন। সেখানে তাদের রিহ্য়াব চলছে। জানা গিয়েছে দু'জনেই পুরো ফিটনেসের দোরগোড়ায় রয়েছেন।আগামী ৩১ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে এবার ভারতীয় দলও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+